২৭ এপ্রিল ২০২০, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারের কোষাগারের টাকা জনগণের দুঃসময়ে ব্যবহার করতে হবে:খসরু

চট্টগ্রাম ব্যাুরো : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা আজকে কঠিন সময় অতিক্রম করছে। করোনাভাইরাসের কারণে যেখানে দিনে পনর হাজারের অধিক টেস্টিং হওয়ার কথা সেখানে হচ্ছে তিন হাজার মাত্র। গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী টেস্টিং কিট দিয়ে সরকারকে সহায়তার জন্য এগিয়ে এসেছে। কিন্তু তাকে সে কাজটি করতে দেওয়া হচ্ছে না। সরকার চিকিৎসকদের পর্যাপ্ত পিপিই দিতে পারে নাই।

তিনি আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রামে বিগত আন্দোলন সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ উদ্বোধনকালে এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে পিপিই দিয়ে সহায়তা করে যাচ্ছি। বিএনপি’র পক্ষ থেকে সাধারণ মানুষের সহায়তার জন্য ৮৭ হাজার কোটি টাকার একটা অর্থনৈতিক প্যাকেজ দিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে যে প্যাকেজ দেওয়া হয়েছে সেখানে ব্যাংক ঋণের মাধ্যমে শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে। এই ব্যাংক ঋণ দিয়ে সাধারণ মানুষের কোন উপকার হবে না।

যারা সরকারের অংশ হিসেবে কাজ করছে তারাই এই ব্যাংক ঋণ পাবে। এই সার্বিক ঋণের মাধ্যমে কোন সমস্যার সমাধান হবে না। এখানে সরকারের টাকা হচ্ছে জনগণের টাকা। সরকারের কোষাগারে যে টাকা আছে সেটা বাংলাদেশের জনগণের টাকা। এই টাকা জনগণের দুঃসময়ে ব্যবহার করতে হবে।

তিনি বলেন, এখন বাংলাদেশের মানুষের জীবন মরণ সমস্যা। এই কঠিন সময়ে কে কোন দল করে তা দেখে যদি দেশ চালানো হয় এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমরা টাস্কফোর্স গঠনের মাধ্যমে সবাইকে নিয়ে জাতীয় ঐক্যমত গঠনের জন্য বার বার বলে আসছি। কিন্তু সরকার কেন শুনছে না সেটা তাদের ব্যাপার। আমরা সবাইকে নিয়ে একতাবদ্ধ ভাবে থাকতে চাই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে মুক্তিপণ না পেয়ে অপহরণের পর কিশোরকে হত্যা

নদী দূষণ রোধে আড়াইহাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

দিনাজপুরে মহান মে দিবস পালিত

ধুনটে পৌর ছাত্রদলের সদস্য ফরম বিতরণের প্রস্তুতি সভা

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এমপি মাহবুবুল আলম সালেহী

বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উলিপুরে বৈরী আবহাওয়ায় বোরো কাটা-মাড়াই শুরু

ধুনটে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

১০

দীর্ঘপথ পায়ে হেঁটে দুর্গম এলাকায় এসি-ল্যান্ড’র সাঁড়াশি অভিযান

১১

ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

১২

অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

১৩

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

থানায় দালালমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ দিলেন সালাহউদ্দিন আহমদ

১৫

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

১৬

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

১৭

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

১৮

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

১৯

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

২০