Shakil Shah
১১ মার্চ ২০২৩, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার বিএনপি নেতৃত্বকে ধ্বংস করতে চায়

ভোরের দর্পণ ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার বিএনপিকে নির্মূল ও বিএনপি নেতৃত্বকে ধ্বংস করতে চায়। তারা পরিকল্পিতভাবে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। তারা আজকে ঘুষ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।’

শনিবার (১১ মার্চ) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা দক্ষিণ বিএনপির মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শনিবার সারাদেশের জেলা ও মহানগরে মানববন্ধন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের সর্বগ্রাসীর দুর্নীতির প্রতিবাদে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিসহ বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নে আগামী ১৮ মার্চ সারাদেশের মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘অসৎ উদ্দেশে ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় আওয়ামী লীগ। কিন্তু আমাদের পরিষ্কার কথা, এ দেশের মানুষ আওয়ামী লীগকে বিশ্বাস করে না। আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সামনে বিকল্প কোনো পথ নেই। সরকার অনেক রকমের চক্রান্ত শুরু করেছে। পঞ্চগড়ের সাম্প্রদায়িকতার ঘটনা তৈরি করতে চেয়েছে। ভুলে গেলে চলবে না দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আন্দোলনে আমাদের সাথে মানুষ দাঁড়িয়েছে। দিন দিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, এই আন্দোলন উত্তাল তরঙ্গের মতো ভাসিয়ে নিয়ে যাবে এ সরকারকে। তখন আর পালানোর পথ পাবে না।’

দলের নেতাকর্মীদের তিনি বলেন, ‘সংগঠিত হন, মানুষের কাছে ছড়িয়ে পড়ুন, মানুষকে ঐক্যবদ্ধ করুন। উত্তাল তরঙ্গের মতো আন্দোলন সৃষ্টি করে এদেরকে পরাজিত করতে হবে।’

আদানির সাথে বিদ্যুৎ চুক্তিকে দেশবিরোধী চুক্তি বলে অবহিত করেন মির্জা ফখরুল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১০

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১১

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

১২

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

১৩

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৪

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১৫

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

১৬

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

১৭

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

১৮

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

১৯

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

২০