Online Desk
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ী পৌরবাসীর আস্থার নাম — একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন

সরিষাবাড়ী পৌরবাসীর আস্থার নাম — একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার উন্নয়নের ইতিহাসে যে কয়েকটি নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়, তাদের অন্যতম সাবেক পৌর মেয়র ও বর্তমান পৌর বিএনপির সভাপতি একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন। তিনি শুধু একজন সাবেক মেয়র নন, তিনি ছিলেন পৌরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, জনমানুষের সুখ-দুঃখের নির্ভরতার ঠিকানা।

এক সময় আরামনগর বড় বাজার ছিল নানা সংকটের প্রতীক। ন্যূনতম টয়লেট সুবিধার অভাব, অপর্যাপ্ত অবকাঠামো ও অব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়তেন সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারা। তার দূরদর্শী নেতৃত্বে সেখানে গড়ে উঠে আধুনিক ও স্বাস্থ্যসম্মত সুবিধা সম্পন্ন অবকাঠামো।

শুধু আরামনগর বড় বাজারই নয় বাউসি বাজার, চৌধুরী মোড় সংলগ্ন এলাকা এবং পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাগরিক সেবার পরিধি বিস্তৃত হয়েছে তার আন্তরিক প্রচেষ্টায়। যে বাজার ও রাস্তাঘাট এক সময় ডুবে থাকত অন্ধকারে, সেগুলো আজ আলোকিত বিদ্যুতায়নের ঝলমলে আলোয়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় যেখানে থমকে যেত জনজীবন, সেখানে উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা এনে তিনি ফিরিয়ে দিয়েছেন স্বস্তি। নির্মিত হয়েছে অসংখ্য রাস্তা-ঘাট—যার ফলে শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ পর্যন্ত সবার চলাচল হয়েছে সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন।

পৌরবাসীর কাছে তিনি শুধু একজন জন প্রতিনিধি ছিলেন না, ছিলেন আস্থার প্রতীক। সততা, স্বচ্ছতা ও জনবান্ধব মনোভাব দিয়ে তিনি প্রমাণ করেছেন—ইচ্ছাশক্তি থাকলে একটি পৌরসভাকে বদলে দেওয়া সম্ভব। আজও সরিষাবাড়ীর অলিগলি, বাজার, সড়ক ও জনপদ যেন তার উন্নয়নের সাক্ষ্য বহন করে। তাই উন্নয়নের সেই ধারাবাহিকতা অটুট রাখতে আবারও তাকে নেতৃত্বে দেখতে চায় পৌর সভার সবস্তরের মানুষ।

সরিষাবাড়ী পৌরসভার স্বপ্ন আরও বড়—আর সেই স্বপ্নপূরণের জন্য প্রয়োজন অভিজ্ঞ, সৎ ও দূরদর্শী নেতৃত্ব। পৌরবাসীর প্রত্যাশা, আসন্ন পৌর সভা নির্বাচনে আবারও এগিয়ে আসবেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান রেখে দেবরের হাত ধরে ভাবী উধাও

খুলনায় শপিং সেন্টারে আগুন

শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ ও মুক্তিপণ আদায়, গ্রেফতার ৩

কেসিসির প্রশাসক হিসেবে যোগদান করলেন নজরুল ইসলাম মঞ্জু

শিক্ষার মানোন্নয়ন ও নকলমুক্ত পরিবেশ তৈরি করতে সবার সহযোগিতা চান সেলিমুজ্জামান সেলিম এমপি

স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে বিএনপির অফিসে আগুন

কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতায় উঠান বৈঠক, বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

কিশোরগঞ্জের মিঠামইনে ভাষা শহিদ দিবসে বেরিবাঁধের গাছ কেটে নিলেন বিএনপি সভাপতি

ধুনটে অবৈধ বালু নিয়ে আ’লীগের দু’পক্ষের দ্বন্দ্ব, গাড়িতে অগ্নিসংযোগ

১০

ভোলার মেঘনায় দেড় কেজির ইলিশ, বদলে গেছে এক জেলে পরিবারের দিনের হিসাব

১১

কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছেন শিক্ষিকা!

১২

সিংড়ায় নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

১৩

সরিষাবাড়ী পৌরবাসীর আস্থার নাম — একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন

১৪

বোয়ালখালীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়

১৫

বাঁশখালী ইউএনও’র অভিযান: মূল্যতালিকা না থাকায় মামলা, অতিরিক্ত দামে তরমুজে জরিমানা

১৬

দিনাজপুরে গাছে গাছে আমের মুকুল

১৭

উলিপুরে সড়ক ও হাসপাতাল নিজ হাতে পরিষ্কার করলেন এমপি সালেহী

১৮

কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

১৯

কালাপাহাড়িয়ায় বিএনপির যুবদলের মধ্যে সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত ১০

২০