
নাটোরের সিংড়া উপজেলা এবং পৌর বিএনপির সদস্য সংগ্রহ, ওয়ার্ড ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় পৌর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফয়জুন্নেছা পুতুলের সভাপতিত্বে ও সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
পৌর কমিটির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন সাখা’র সভাপতিত্বে ও সদস্য সচিব তায়েজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম আফতাব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এসময় উপজেলা ও পৌর বিএনপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।