Shakil Shah
২১ ডিসেম্বর ২০২২, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হবে: সিইসি

ভোরের দর্পণ ডেস্ক :

বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সকল দলের অংশগ্রহনে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা আশাবাদী। নির্বাচনের আগে আমাদের রাজনৈতিক পরিবেশটা একটু উত্তপ্ত হয়ে ওঠে সবসময়। এতে হতাশ হওয়ার কিছু নাই। রাজনৈতিক কোনো দূরত্ব থাকলে নির্বাচন আসতে আসতে সেই দূরত্ব কমে আসবে এবং সুষ্ঠু নির্বাচনের একটি অনুকূল পরিবেশ তৈরি হবে বলে আমি মনে করি এবং এই মুহুর্তে ৫০-৬০টি আসনে ইভিএমে নির্বাচন সম্পন্ন করতে পারবো এই সক্ষমতা আমাদের নির্বাচন কমিশনের রয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ১টায় মির্জাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা,স্থাণীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও নতুন ভোটারদের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দিয়ে বিতরন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মোঃ জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন-জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক (আইডিইএ) বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসানাত মোহাম্মদ সায়েম, বরিশাল রেঞ্জের ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম(বিপিএম, পিপিএম), মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বক্কর সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ গাজী আতহার উদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ সুলতান আহমেদ, প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল ও ইউপি চেয়ারম্যান এ্যাড. মোঃ আবুল বাসার নাসির প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজ, ইলেকট্র্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নতুন ভোটারগণ সরকারী
বেসরকারী অফিসের বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন অফিসার মো. গোলাম মস্তফা জানান, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধি
সহ উপজেলায় মোট ৪’শত ভোটারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০