Online Desk
৯ মার্চ ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে মিসাইল হামলায় কটিয়াদী’র যুবক নিহত,সাংবাদিক ফোরামের শোক

সৌদি আরবে মিসাইল হামলায় কটিয়াদী'র যুবক নিহত,সাংবাদিক ফোরামের শোক

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : সৌদি আরবে মিসাইল হামলায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী বাচ্চু মিয়া (৩৫) নিহত হয়েছেন। গতকাল রোববার (৮ মার্চ) ইফতারের আগমুহূর্তে দেশটির আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। প্রায় আট বছর আগে পরিবারের আর্থিক অবস্থা স্বাভাবিক করতে সৌদি আরবে পাড়ি জমান তিনি। ব্যক্তিজীবনে বাচ্চু মিয়ার দুই কন্যাসন্তান রয়েছে, একজন মানসিক প্রতিবন্ধী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল খারিজ শহরের ‘আল তোয়াইক বলদিয়া’ কোম্পানির শ্রমিক ক্যাম্পে কর্মরত ছিলেন বাচ্চু। ইফতারের প্রস্তুতি চলাকালে হঠাৎ মিসাইল বিস্ফোরণ ঘটে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার বলেন, ‘বাচ্চু মিয়া সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন এবং দেশে থাকাকালেও দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।’

নিহতের চাচাতো ভাই রতন মিয়া বলেন, ‘বাচ্চু মিয়া বিদেশ গিয়েছিল পরিবারের হাল ধরার জন্য। কিন্তু এখন পর্যন্ত একটা ঘরও করতে পারে নাই। তার তিন সন্তান, এক ছেলে দুই মেয়ে, একজন সন্তান প্রতিবন্ধী, পরিবার বেহাল অবস্থায় আছে। আমরা চাই সরকার যেন পরিবারের পাশে থাকে এবং নিহত বাচ্চুর লাশটা যাতে দেশে আনার দ্রুত ব্যবস্থা করে।’

নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কটিয়াদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাসসেল সরকার।

জালালপুর ইউনিয়নের সমাজকর্মী এইচ এন বাশার আহমেদ বলেন, ‘আমাদের দাবি থাকবে রাষ্ট্র যাতে নিহত বাচ্চুর পরিবারের দায়িত্ব নেয় এবং সন্তানগুলোর লেখাপড়ার দায়িত্ব বহন করে।’

খবর পেয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজ নিতে যান কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ। তিনি পরিবারের বর্তমান দুরবস্থার কথা উল্লেখ করে বলেন, ‘পরিবারটির আর্থসামাজিক অবস্থা খুবই নাজুক। আমরা সার্বিক তথ্য সংগ্রহ করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। সরকারিভাবে যে ধরনের সহযোগিতা আসবে, তা যেন এই পরিবারটি পায় তা নিশ্চিত করা হবে।’

ইউএনও আরও আশ্বাস দেন, বাচ্চু মিয়ার অনুপস্থিতিতে পরিবারটি যাতে ভেঙে না পড়ে, সে জন্য উপজেলা প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষকের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুর; আতঙ্কে শিক্ষার্থীরা

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

কালকিনিতে ক্লিনিকে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা আদায়

বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাউফলে গরু চুরির হিড়িক

বাউফলে অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

বিশ্ব নারী দিবসে ইউনিভার্সেল মেডিকেলের বিশেষ আয়োজন

১০

ধুনটে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

১২

এবি ব্যাংক ও র‌্যানকন ব্রিটিশ মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর

১৩

রায়পুরে উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

১৪

শ্রীপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাংচুর ও লুটপাটের অভিযোগ

১৫

নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী এমপি আসনে বড়াইগ্রামের মহুয়া নূর কচি শীর্ষ আলোচনায়

১৬

কাহালুতে গরীব ও অসহায় পরিবাবের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ইউএনও

১৭

সৌদি আরবে মিসাইল হামলায় কটিয়াদী’র যুবক নিহত,সাংবাদিক ফোরামের শোক

১৮

সকাল ৯টায় ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শনে গেলেন এমপি আনোয়ারুল

১৯

আড়াইহাজারে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযান, রাকিব ডাকাত গ্রেফতার অস্ত্র উদ্ধার

২০