Shakil Shah
১৯ অক্টোবর ২০২১, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০০১ সালের ঘটনার পুনরাবৃত্তি নতুন করে ঘটছে : কাদের

ভোরের দর্পন ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মন্দিরে হামলা, প্রতীমা ভাঙচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের বাড়িঘরে হামলা ঠিক ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতা গ্রহণের পর হিন্দুদের ওপর যেই নির্যাতন চালিয়েছিল, তারই পুনরাবৃত্তি নতুন করে ঘটছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, হিন্দুদের বাড়িঘরে হামলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে উস্কানি দেওয়া হচ্ছে তা ভারতের একটা বড় অংশ মুসলমানদের জীবনকেও বিপন্ন করে ফেলছে।

তিনি বলেন, আজ কুমিল্লা থেকে যেখান থেকে এ তাণ্ডবের সূচনা দুর্গাপূজা উপলক্ষে। এ তাণ্ডব নোয়াখালীর বেগমগঞ্জ, চাঁদপুরের হাজিগঞ্জ, হাতিয়ার বুড়িরচরসহ চট্টগ্রাম হয়ে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়েছে। কয়েকটি জেলে পরিবারের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রত্যেকটি দুর্গাপূজা ৩০-৩৫ হাজার মণ্ডপে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অথচ এবারই শান্তি বিনষ্ট করা হয়েছে। প্রতীমা ভাঙচুর, প্রতীমায় আগুন, মন্দিরে আগুন, হিন্দুদের বাড়িঘরে আজ হামলা চালানো হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজপথ ছাড়ে নাই। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে আজ সারা বাংলাদেশে সম্প্রীতির সমাবেশ হচ্ছে, শান্তিপূর্ণ শোভাযাত্রা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০