Ibrahim Atiullah Anik
১৬ নভেম্বর ২০২৫, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০০ রান করলেও বাবা খুশি হতেন না: বৈভব

২০০ রান করলেও বাবা খুশি হতেন না: বৈভব

ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই ব্যাট হাতে আগুন ঝরিয়ে তারকা হয়ে উঠেছেন তিনি। সেই ধারাবাহিকতায় রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকান এই কিশোর প্রতিভা।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বৈভবের ব্যাটে দেখা যায় বিধ্বংসী রূপ। আউট হওয়ার আগে তিনি ৪২ বলে করেন ১৪৪ রান। তার ইনিংস সাজানো ছিল ১১টি চার এবং ১৫টি ছক্কায়। মাত্র ৩২ বলে শতক পূর্ণ করে তিনি ভারতের ছেলেদের ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। এত বড় এক ইনিংস খেলার পরও নাকি সন্তুষ্ট নন বৈভবের বাবা। তার মতে, ছেলেটি ২০০ রান করলেও তিনি খুব একটা খুশি হতেন না!

শনিবার (১৫ নভেম্বর) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ম্যাচের পরে বৈভব তার বাবার সঙ্গে ফোনে কথা বলছেন। ইনিংসের প্রশংসা করলেও বাবা যেন আক্ষেপে বললেন— যে বলটিতে বৈভব আউট হয়েছে, সেটি আসলে ছক্কা মারার মতোই ছিল। বৈভবের বাবা বলেন, ‘যে শটে তুমি আউট হয়েছ, সেটাকে যদি আরও একটু উঁচু করে কভারের ওপর দিয়ে মারতে, তাহলে ছয় হতো।’ জবাবে হেসে বৈভব বলেন, ‘শটটা ঠিকঠাক টাইম করতে পারিনি। বলটা একটু ধীর গতিতে এসেছিল।’ পরে বৈভব জানান, ‘বাবাকে খুশি করা খুব কঠিন। আমি যদি ২০০-ও করতাম, তিনি বলতেন আরও বেশি রান করা যেত। তবে মা সবসময় খুশি থাকে—আমি শূন্য করি বা সেঞ্চুরি করি, মায়ের আনন্দ একই থাকে। মা সবসময়ই বলে, আরও ভালো খেলো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১০

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১১

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১২

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৩

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৪

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

১৫

ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ’র যোগদান

১৬

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

১৭

এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

১৮

খানাখন্দে ভরা দোহাজারী সরকারপাড়া সড়ক!

১৯

ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন

২০