Online Desk
৩ জুন ২০২৩, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০ ঘণ্টা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কোনো দেশে যাওয়ার দরকার নেই : প্রধানমন্ত্রী

মার্কিন ভিসানীতির জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীটা অনেক বড়। ২০ ঘণ্টা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কোনো দেশে আমাদের না গেলেও চলবে। আটলান্টিকের এপারে অনেক মহাসাগর ও আশপাশে অনেক দেশ আছে। তাদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে হবে।

তিনি বলেন, আমরা নিজের পাওয়ারে চলবো। কারো মুখাপেক্ষী হয়ে না। কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে- তা নিয়ে মাথাব্যথা করে কোনো লাভ নেই। ওই আমেরিকা না গেলে কিছু আসে যায় না।

শনিবার (৩ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগের নিজস্ব রাজনৈতিক কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগকে চিরতরে উৎখাত করা এত সহজ নয়। কেউ ধ্বংস করতে পারেনি, আগামীতেও পারবে না। আমাদের একমাত্র শক্তি হচ্ছে দেশের জনগণ এবং দলের কর্মীরা।

তিনি বলেন, দেশ ও মানুষের স্বার্থে গড়ে ওঠা আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের মানুষের উন্নয়ন হয়। এটা আজ প্রমাণিত। আওয়ামী লীগ মানুষের সংগঠন। মানুষের কল্যাণে কাজ করে। জাতির পিতা আমাদের সেটা শিখিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী তার সরকারের আমলের উন্নয়ন চিত্র তুলে ধরে জানান, সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে যোগাযোগ ব্যবস্থায়। ২০০৮ সালের বাংলাদেশের সঙ্গে ২০২৩ সালের তুলনা করলেই সেটা দেখা যাবে। এক দিনে একশ সেতু উদ্বোধন পৃথিবীতে কোনো সরকার করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ শুধু রাজনীতিক দলই নয়, এটি হচ্ছে একটি ইনস্টিটিউটের মতো। আওয়ামী লীগ ক্ষমতায় এলে এদেশের উন্নতি হয়, এটাই বাস্তব। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়েই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে স্বল্প সময়ের মধ্যে স্বল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলেন। আওয়ামী লীগ নামক সংগঠন এদেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রামে সবসময় ভূমিকা পালন করেছে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের মানুষের উন্নতি হয়েছে। দেশে স্থিতিশীলতা না থাকলে এ উন্নতি হতো না। গত ১৪ বছর ধরে সবক্ষেত্রে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেওয়া টেলিভিশনে বসে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। কে কী বলল আমরা দেখব না। আমরা কাজ করে যাবো।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। আমরা এ স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সুবিধাগুলোকে সর্বোচ্চ কাজে লাগিয়ে দেশে-বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর জন্যে বিএনপি-জামায়াত জোটের কঠোর সমালোচনা করেন।

বিশ্বে আরও দেশ আছে তাদের সঙ্গে সম্পর্ক গভীর করবো

শেখ হাসিনা বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। বিএনপি-জামায়াত জোট ডিজিটাল বাংলাদেশের সুবিধা ব্যবহার করে আমাদেরই বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০