bhorerdarpan
২২ অগাস্ট ২০২৫, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনার ঈশ্বরদীতে কর্মসংস্থান ব্যাংকের ২৮৩তম শাখার শুভ উদ্বোধন

কর্মসংস্থান ব্যাংকের ২৮৩তম শাখা ঈশ্বরদী শাখা, পাবনা-এর শুভ উদ্বোধন ২১ আগস্ট ২০২৫ তারিখ, বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির শুভ উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: মুখলেছুর রহমান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মশিউর রহমান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায় ও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ঈশ্বরদী শাখার উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করেন। পরবর্তীতে রাজশাহী, পাবনা, বগুড়া ও নওগাঁ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপকেদের অংশগ্রহণে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর এ এস এম কামাল উদ্দিন মেমোরিয়াল হল, পাবনায় ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে সকলকে সঠিক গ্রাহক নির্বাচনের মাধ্যমে গুণগত মানসম্পন্ন ঋণ বিতরণের পরামর্শ প্রদান করেন। পাশাপাশি অর্থবছরের শুরু থেকেই ব্যবসায়িক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনে সকলকে সচেষ্ট হওয়ার আহবান জানান। এছাড়া তিনি সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করারও পরামর্শ প্রদান করেন।ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে আদায় হার কাঙ্খিত পর্যায়ে উন্নীতকরণের পাশাপাশি খেলাপি ঋণ হ্রাস, শ্রেণিকৃত ঋণ কমানোসহ ব্যবসায়িক সকল সূচকে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। চলতি অর্থবছরে শুরু থেকেই যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কাঙ্খিত অর্জন নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০