Bhorer Darpan Online
১ সেপ্টেম্বর ২০২০, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে সেই বৃদ্ধ মাকে বাড়ি পৌঁছে দিয়েছে র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের চৌহদ্দিটোলা মহল্লায় ৭ মাস আগে ৮ লক্ষ টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে নিজ বাড়ি থেকে বের করে দেয়া বৃদ্ধ মাকে তার নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে র‌্যাব। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বৃদ্ধাকে তার বাড়িতে তুলে দেয়া হয়। এরপর চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, স্থানীয় একটি পত্রিকায় বৃদ্ধা সম্পর্কিত সংবাদ প্রকাশিত হলে তা র‌্যাব-৫ ব্যাটালিয়ন, রাজশাহী’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমানের নজরে আসে। তার নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি আজমল হোসেন ও এএসপি মাসুদ রানা’র নেতৃত্বে র‌্যাব সদস্যরা মা নুরজাহান (৭৫) কে খুঁজে বের করেন। র‌্যাব আরও জানায়, স্থানীয় বাসিন্দাদের নিকট খোঁজ নিয়ে তারা জানতে পারে, বৃদ্ধার মেয়ে মনোয়ারা (৪৫) ও জামাই দুরুল হোদা (৫০) প্রতারণার মাধ্যমে বৃদ্ধার ভিটামাটি ও ও দুই বিঘা আবাদি জমি লিখে নিয়েছে।
সোমবার সন্ধ্যায় র‌্যাব স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনের উপস্থিতিতে তাদের সাক্ষী নিয়ে বৃদ্ধাকে তার নাতি সেনাবাহিনীর সৈনিক মোস্তাফিজুর রহমানের জিম্মায় দিয়ে লিখিত নিয়ে তার বাসায় তুলে দেয়। সেই সাথে ভবিষ্যতে মেয়ে বা জামাই বৃদ্ধাকে নির্য়াতন না করে আর করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে মর্মে তাদের মুচলেকা নেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০