Shakil Shah
১২ সেপ্টেম্বর ২০২০, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় পিলার প্রতারক চক্রের ১ সদস্যকে আটক করেছে র‌্যাব

মোঃ সোহরাব হোসেন, বরগুনা প্রতিনিধি :

বরগুনার আমতলীতে ম্যাগনেটিক পিলার চক্রের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ দল এ অভিযান চালায়। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমতলীর আরপাংগাশিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফরিদ উদ্দিন (৫০) নামের ম্যাগনেটিক পিলার প্রতারণা চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে একটি পিলার, দুইটি চুম্বক চাকতি এবং চুম্বক টেষ্ট কিট জব্দ করা হয়। গ্রেফতারকৃত মোঃ ফরিদ উদ্দিন, পিতা-মৃত সামছু মোল্লা এর বাড়ি বরগুনার আমতলী থানাধীন আড়পাংগাশিয়া গ্রামে।

 

জানা যায়, আসামী মোঃ ফরিদ উদ্দিন আমতলী থানা এলাকায় দীর্ঘদিন ধরে এই ম্যাগনেট পিলার ও পিলারের মধ্যের চুম্বক চাকতি দিয়ে প্রতারণা করে আসছিল। কথিত এই পিলারের চুম্বক চাকতি এবং একেকটি চুম্বকের মূল্য কোটি টাকার উপরে বলে প্রচলিত আছে।  তারা ব্যবসায়ীদের কৌশলে নিজ এলাকায় নিয়ে আসে এবং স্যাম্পল হিসেবে চুম্বকের চাকতি দেখায়। চুম্বকটি যে আসল তা প্রমান করতে যে টেষ্ট কিট হিসেবে ব্যবহার করে শুকনো ধান যা একটি কাচের টিউবের মধ্যে সংরক্ষিত থাকে।  আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, চাকতিগুলো তারা নিজেরাই তৈরী করে এবং যে ধানগুলো দিয়ে টেষ্ট করা সেগুলোর ভিতরে পূর্বে থেকেই সুক্ষভাবে লোহা জাতীয় পদার্থ ঢুকানো থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড়, বড় ব্যবসায়ীরা এই চুম্বকের প্রতরণা চক্রের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল মোঃ ফরিদ উদ্দিনকে আটক করে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী তার অপরাধ স্বীকার করে এবং তার নামে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মালা হয়েছে। আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০