Online Desk
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

বাগেরহাট প্রতিনিধি: শহীদ ওসমান হাদী হত্যার বিচার এবং পুলিশ বাহিনীকে ‘লীগমুক্ত’ করার আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। একই সঙ্গে তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিপি সাদিক কায়েম বলেন, “শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থানে যারা হামলা চালিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে পুলিশের ভেতরে থাকা পুলিশ লীগের সদস্যদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশ বাহিনীকে লীগমুক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদীসহ সকল শহীদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “স্বাধীনতার পর আমরা অনেক এমপি বানিয়েছি, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা আমাদের প্রতারিত করেছে। এবার আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই।”

এ সময় বাগেরহাট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, “শেখ মঞ্জুরুল হক রাহাদ নির্বাচিত হলে শাসক হবেন না, তিনি বাগেরহাটবাসীর সেবক হবেন। বাগেরহাটের সব সমস্যায় তাকে পাশে পাওয়া যাবে।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ দেওয়া মানেই আজাদী। এই দেশকে শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন অপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট শাখার আহ্বায়ক এস এম সাদ্দাম হোসেন, জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি মো. ইউনুস শেখসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার উদ্যোগে খানজাহান আলী মাজার মোড় থেকে শরিফ ওসমান হাদী হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার এবং ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থানে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ডাকসুর কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন অপু হাদী হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

১০

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

১১

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

১২

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

১৩

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

১৪

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

১৫

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১৬

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১৮

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৯

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

২০