Admin Panel
১৯ এপ্রিল ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

স্পোর্টস রিপোর্টার:
তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) পৃষ্ঠপোষকতায় ঢাকায় সম্প্রসারিত হচ্ছে মুইয়েথাই, মিক্সড মার্শাল আর্ট ও বক্সিং প্রতিযোগিতা। ১৮ এপ্রিল, শনিবার সন্ধ্যায় বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর।

দেশ বিদেশের ফাইটিং স্টারদের ফাইট দেখতে দর্শকদের গুঞ্জরণে মুখরিত হয়ে ছিল জুলকান ইনডোর অ্যারেনা। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ ইব্রাহিম সোবহান। বিশেষ এই প্রতিযোগিতাটি দর্শক গ্যালারিতে থেকে উপভোগ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান। এছাড়াও উপস্থিত ছিলেন সানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান।

তিন ডিসিপ্লিনের এই ফাইটে মুখোমুখি লড়েছেন বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের প্রতিযোগীরা। ফাইট কার্ডে ছিল বেশ কয়েকটি আকর্ষণীয় ম্যাচআপ। ১২ বাউটের এই প্রতিযোগিতায় অংশ নেন দেশ-বিদেশের ২৪ জন প্রতিযোগী।

এর মধ্যে বাউট ১ এ অংশ নেয় বাংলাদেশের ইয়াহসান  হাসিন এবং আজিজুল সরকার। প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়নশীপ বেল্ট ছিনিয়ে নেন বাংলাদেশের ইয়াহসান হাসিন। বাউট ২ এ বাংলাদেশের আজিদ বেবি লড়েছেন সিঙ্গাপুরের নিক চুয়া এর বিপক্ষে। জয়ী হয় নিক চুয়া। বাউট ৩ এ বাংলাদেশের আব্দুল হামিদ নূরের বিপরীতে লড়েছেন সিঙ্গাপুরের শন রাফায়েল স্যানি। জয়ী হয় শন রাফায়েল স্যানি। বাউট ৪ এ বাংলাদেশের ইমন তঞ্চঙ্গ্যা লড়েছেন ফিলিপাইনের রকি ব্যাকটলের বিপক্ষে। জয়ী হয় ইমন তঞ্চঙ্গ্যা। বাউট ৫ এ বাংলাদেশের হোসাইন আহমেদ লড়েছেন থাইল্যান্ডের উইরাওয়াত সাপনলার বিপক্ষে।  জয়ী হয় হোসাইন আহমেদ। বাউট ৬ এ ফিলিপাইনের মার্ক জোসেফ অ্যাব্রিলো লড়েছেন থাইল্যান্ডের নাট্টাওয়াত কাওখানচুমের বিপক্ষে। জয়ী হয় নাট্টাওয়াত কাওখানচুমের। বাউট ৭ এ বাংলাদেশের ইসার কবির লড়েছেন স্বদেশী রোনাল্ড হালদারের বিপক্ষে। জয়ী হয় ইসার কবির। বাউট ৮ এ বাংলাদেশের গাজ্জালী বেনজাদিদ জিদান লড়েছেন স্বদেশী কাজী জারিফ এর বিপক্ষে। জয়ী হয় গাজ্জালী বেনজাদিদ জিদান। বাউট ৯ এ বাংলাদেশের মাসাদুল রেজা অমিও লড়েছেন বাংলাদেশের কালেব চাক এর বিপক্ষে। জয়ী হয় মাসাদুল রেজা অমিও। বাউট ১০ এ বাংলাদেশের মনজুর আলমের প্রতিপক্ষ ছিল ফিলিপাইনের জন ইজেকিয়েল পাগালাঙ্গান।  জয়ী হয় মনজুর আলম। বাউট ১১ এ নারীদের বক্সিংয়ে বাংলাদেশের সানজিদা জান্নাত লড়েছেন থাইল্যান্ডের পর্নপিমন পংপেও এর বিপক্ষে। জয়ী হয় সানজিদা জান্নাত। বাউট ১২ এ বাংলাদেশের মোহাম্মদ রাশেদ লড়েছেন থাইল্যান্ডের সিংথং সর সিঙইউ এর বিপক্ষে। প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়নশীপ বেল্ট ছিনিয়ে নেন মোহাম্মদ রাশেদ।

এই মেগা ইভেন্টটির আয়োজনে ছিল তানভীর বসুন্ধরা গ্রুপ (টিবিজি)। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে তারা এই প্ল্যাটফর্ম তৈরি করছেন । ক্রীড়াবিদ ও আয়োজকরা মনে করছেন, এই ধরনের ইভেন্ট দেশের কমব্যাট স্পোর্টসকে জনপ্রিয় করার পাশাপাশি নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের আয়োজন দেশের তরুণ ফাইটারদের জন্য আন্তর্জাতিক মঞ্চ তৈরি এবং বিশ্বমানের প্রতিযোগিতায় অংশ নিতে বাতিঘর হয়ে উঠবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১০

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১১

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

১২

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

১৩

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৪

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১৫

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

১৬

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

১৭

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

১৮

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

১৯

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

২০