Online Desk
১৯ এপ্রিল ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

ডোমারে চাঁদা দাবী ও হামলার প্রতিবাদে মানববন্ধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ইজারাদারের কাছে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে ডোমার রেলগেট মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, ইজারাদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল শান্তিপূর্ণ ডোমারকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা পৌরসভার বৈধ টোল আদায়ে নিয়োজিত ইজারাদারদের ওপর হামলা ও মারধর করছে। একই সঙ্গে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে।

বক্তারা আরও বলেন, অবৈধভাবে চাঁদা দাবি ও সহিংসতার মাধ্যমে এলাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাঁদাবাজির বিপক্ষে, তবে পৌরসভার উন্নয়নের স্বার্থে বৈধ পৌর টোল আদায় সমর্থন করি। কারণ ইজারাদার সরকারকে নির্ধারিত অর্থ প্রদান করে এক বছরের জন্য ইজারা গ্রহণ করেছেন। তারা আরও উল্লেখ করেন, পৌর কর আদায় বন্ধ হয়ে গেলে পৌরসভার কার্যক্রম ব্যাহত হবে এবং উন্নয়ন কর্মকাণ্ড‌ও থমকে যাবে।

উল্লেখ্য, গতকাল অটো ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান থেকে টোল আদায়ের প্রতিবাদে চালকেরা আন্দোলনে নামেন। এ সময় আন্দোলনে বাধা দিতে গেলে টোল আদায়কারীদের একজন গণধোলাইয়ের শিকার হন। পরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বীর আশ্বাসে প্রায় ছয় ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০