Shakil Shah
১৯ অক্টোবর ২০২০, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে ১৫৯ পূজামন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধ:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পূজাকে ঘিরে চলছে প্রতিমা সাজানোর শেষ প্রস্তুতি। এবার বীরগঞ্জ উপজেলায় ১৫৯টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মহেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা।

তারা জানান, গতবারের ১৫৭ থেকে এবছর একটি সাতোর ও মোহাম্মদপুর ইউনিয়নে ১টি করে দুর্গামন্ডপে বেড়ে ১৫৯ টিতে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলার একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রতিমা শিল্পীদের নিপুন আঁচড়ে তৈরি হচ্ছে এক একটি প্রতিমা। প্রতিমার আকার ও শৈল্পিক গঠন অনুযায়ী প্রতিমা শিল্পীরা আগে ১০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন শিল্পীরা। এবছর মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে বিপদে পড়েছে প্রতিমা তৈরর কারিগররা।

অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো. আব্দুল ওয়ারেস বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার সকল প্রস্তুতি চলছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান বীরগঞ্জবাসীকে অগ্রিম শারর্দীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রাণঘাতী কোভিড-১৯ প্রাদুর্ভাব বৃদ্ধি যাতে না পায় সেদিকে লক্ষ্য রেখে ও নিদর্শনা মেনে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু সুন্দরভাবে উদযাপন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে কেউ যেনো দুর্গাপূজায় ও প্রতিমাকে কেন্দ্র করে কোন বেআইনী কর্মকান্ড না ঘটায় সেদিকে সর্বদা লক্ষ্য রাখতে আইনপ্রয়োগকারী সংস্থাকে সাহায্য করতে আহ্বান জানান।

প্রতিটি পূজামন্ডপে এবছর আনসার বাহিনীর সদস্যরা স্থায়ী ভাবে থাকছে না তবে সার্বক্ষণিক টহলের মাধ্যমে দায়িত্ব পালন করবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০