Shakil Shah
২৪ অক্টোবর ২০২০, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে দুই মাদকসেবীর কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ্যে মাদক সেবনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউনিয়ন আ’লীগ সেক্রেটারি রেজাউল করিম (৩৯) ও তার সঙ্গী রিপন আলীকে (৩৩) ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পারকানসাট রাজার আমবাগান নামক স্থানে তাদের হাতেনাতে আটক করে এই সাজা দেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি। এসময় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬(১),(১৬) ধারায় রেজাউল করিমকে দেড় বছর ও রিপন আলীকে দুই বছর কারাদন্ড,৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।

দন্ডিত রেজাউল করিম কানসাট ইউনিয়ন আ’লীগ সেক্রেটারি ও ওই ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। রিপন আলী একই এলাকার মৃত আলতামাস আলীর ছেলে। রিপনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ ও মামলার কথা জানা গেছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ বলেন, গত শুক্রবার রাতে পুজা মন্ডপ পরিদর্শনের এক পর্যায়ে ইউএনও সরকারী নিয়ন্ত্রণাধিন রাজার বাগানে একটি ভাঙ্গা গাছ দেখতে গেলে মাদক সেবনের জন্য একদল লোকের জটলা তার নজরে আসে। এসময় তাকে দেখে অন্যরা পালিয়ে গেলেও আটক হন দন্ডিতরা। তাদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০