Shakil Shah
৮ নভেম্বর ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২১ ঘণ্টা পেরোলেও উদ্ধার হয়নি তেলবাহী ট্রেনটি

ভোরের দর্পণ ডেস্ক:

দীর্ঘ ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ৬টি বগি এখনো উদ্ধার হয়নি। এরইমধ্যে দুর্ঘটনার কারণে ট্যাঙ্ক লিকেজ হয়ে একলাখ ৬০ হাজার লিটারের মতো তেল পড়ে গেছে।   

রোববার (৮ নভেম্বর) সকালেও এলাকাবাসী ভিড় করে তেল সংগ্রহ করছেন। সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার প্রায় ৭ ঘণ্টা পর রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। শনিবার (৭ নভেম্বর) রাতে ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যায় ট্যাঙ্ক লিকেজ হওয়ায় তেল সংগ্রহকে কেন্দ্র করে জিআরপি পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ৫ জন আহত হন।

শনিবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে সিলেটগামী তেলবাহী ট্রেনটি। শ্রীমঙ্গলের সাতগাঁও রেলস্টেশন এলাকার ১৪৪ নম্বর ব্রিজের পৌঁছালে ট্রেনটি প্রচণ্ড বেগে ঝাঁকি দেয়। এরপর ইঞ্জিনসহ একে একে ছয়টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। দুমড়ে মুচড়ে যায় রেল লাইনের প্রায় আধা কিলোমিটার স্লিপার। এতে বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

দুর্ঘটনার কারণে ট্যাঙ্ক লিকেজ হয়ে একলাখ ৬০ হাজার লিটারের মতো পেট্রোল, কেরোসিন ও ডিজেল মাটিতে পড়ে যায়। এর আগেও শ্রীমঙ্গলের সাতকাউর রেলস্টেশন এলাকায় বেশ কয়েকবার ট্রেন দুর্ঘটনা হলেও লাইন সংস্কারে নেয়া হয়নি তেমন কোনো উদ্যোগ।

শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন জানান, বগি লাইনচ্যুত হওয়ার পর সাধারণ মানুষ তেল সংগ্রহ করছেন। বগিগুলোতে এক লাখ ৬০ হাজার লিটার অকটেন, ডিজেল ও কেরোসিন ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০