Shakil Shah
১২ জানুয়ারী ২০২১, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করবঃ কাদের মির্জা

ভোরের দর্পণ ডেস্কঃ

শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বসুরহাট পৌরসভায় মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করব। বিএনপি-জামায়াত প্রার্থীরা নির্বাচনের মাঝপথে বর্জন করে, এটি তাদের রাজনৈতিক সংস্কৃতি। আমি এখানকার বিএনপির মেয়র প্রার্থী আমার মামা কামাল উদ্দিন চৌধুরী এবং জামায়াতের প্রার্থী মাওলানা মোশাররফকে বলব– কোথাও অনিয়ম হলে তা যদি সত্য হয়, আমিসহ আপনাদের নিয়ে একযোগে নির্বাচন বর্জন করব। ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বা কেউ যেন কোনো অনিয়ম না করে, টিপাটিপি করে কোনো মার্কায় অনৈতিকভাবে ভোট না দেয়, আমার অনুরোধ তারাও যেন নিরপেক্ষ নির্বাচন করায় সহযোগিতা করেন।

সোমবার বসুরহাট পৌরসভা নির্বাচন সামনে রেখে রুপালি চত্বরে ব্যবসায়ীদের আয়োজনে এক নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

কাদের মির্জা বলেন, আজ (সোমবার) সকালে এক পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী (নাম উল্লেখ করেননি) আমাকে ফোন করে বলেন, আপনার এলাকায় অন্যান্য দলের মেয়র প্রার্থীরা স্বাধীনভাবে ভোট করছেন, আমি তো বাড়ি থেকে বের হতে পারছেন না।

স্থানীয় সংসদ সদস্য একরাম চৌধুরীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, বসুরহাট বাজারের ব্যবসায়ীরা আমাকে সহযোগিতা করলে, আমি বসুরহাট পৌরসভাকে সিঙ্গাপুরের শহরে পরিণত করব। এমপি একরাম চৌধুরীর বাড়িতে তার ছেলে (সাবাব চৌধুরী) এবং কুলাঙ্গার এক সাবেক উপজেলা চেয়ারম্যান (মিজানুর রহমান বাদল) কোম্পানীগঞ্জে অস্ত্র পাঠিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। আমি প্রশাসনকে এসব বিষয়ে জানিয়েছি।

কাদের মির্জা বলেন, নির্বাচন কেন্দ্র করে যদি এখানে কোনো লাশ পড়ে, কোনো মায়ের বুক খালি হয়, কারও বাড়িঘর ও খড়ের গাদায় আগুন দেওয়া হয়, ভোটডাকাতি বা নির্বাচনী প্রহসন হয়- তা হলে এসব কিছুর দায়দায়িত্ব নোয়াখালীর ডিসি-এসপি ও নির্বাচন অফিসারকে নিতে হবে। এ দায় আমাদের এলাকার নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী এবং আমাদের নেতা মন্ত্রী (ওবায়দুল কাদের) এড়াতে পারবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০