Shakil Shah
৪ জুলাই ২০২১, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে থেলাসামিয়া রোগে আক্রান্ত ২ শিশু সন্তানকে বাঁচাতে বাবার আকুতি

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে থেলাসামিয়া রোগে আক্রান্ত দুই বোন রাহা আক্তার মরিয়ম (৫) ও আরফিন রোজা (২)। জন্মের পর থেকে তারা এ রোগে ভুগছেন। প্রতিমাসে তাদের দুজনকে রক্ত দিতে হয়। বর্তমানে সেটাও যোগার হচ্ছে না। কারণ রক্ত বিনামূল্যে পাওয়া গেলেও রক্ত দিতে আনুষঙ্গিক খরচগুলো যোগার করতে পারছেনা রাহা-রোজার দিন মজুর বাবা। সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামের রাজু ইসলামের মেয়ে তারা।

গতকাল রোববার ওই শিশু ২টির বাড়িতে গিয়ে জানা যায়, রক্তশূন্য মেয়েগুলোকে বাঁচানোর জন্য তার দাদা-দাদী কান্নায় ভেঙে পরেছেন। রাইস মিলে কাজ করে রাহা রোজার বাবা রাজু ইসলাম। সেখান থেকে মাসে যা আয় করে তা দিয়ে মাসে একবারও ভালো তরকারি কেনা সম্ভব হয়না। অনেক সন্ধ্যা না খেয়েও থাকতে হয় তাদের। একটি টিনের ঘর তাতেই গাদাগাদি করে থাকে পুরো পরিবার। দুই নাতির চিকিৎসার টাকা যোগাড় করতে ভাঙ্গা একটি ইজিবাইক নিয়ে ছুঁটেন রাহা-রোজার বৃদ্ধ দাদা।

রাহা-রোজার বাবা রাজু বলেন, আমার সহায় সম্বল যা আছে সবই শেষ। আমার মেয়ে দুইটির চিকিৎসার খরচ চলে এলাকার কিছু মানুষের টাকায়। কিন্তু করোনাকালে তাও এখন বন্ধ হয়ে গেছে। মেয়ে দুইটিকে বাঁচাতে সমাজের বিত্তবানসহ সাধারণ মানুষজনের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।

মোহম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহাগ বলেন, শিশুদ্বয়ের সমস্যার কথা আমি শুনেছি। পরিবারটি অনেক গরীব। আমি আহ্বান করবো হৃদয়বানদের এগিয়ে আসতে। সেই সাথে জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটি আর্থিক সাহায্যের আবেদন করতে আমি সুপারিশও করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০