Shakil Shah
৪ জুলাই ২০২১, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রশাসন-পুলিশ। স্বাস্থ্যখাতে কঠোর তৎপরতায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দৃঢ় অবস্থানে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা আমদানি-রপ্তানী গ্রæপ ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কীনা তা নিশ্চিত করতে এই স্থলবন্দরসহ উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ হাটবাজার পর্যবেক্ষণ ও অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মডেল থানা পুলিশ। করোনার দ্বিতীয় ঢেউয়ে তেঁতুলিয়ায় বেড়েছে আক্রান্তের সংখ্যা।

গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুসারে তেঁতুলিয়ায় ৪ জুলাই পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৬৪ জন। মোট নমূনা ৮১১ জন, প্রাপ্ত ফলাফল ৭৮৬ জন, আইসোলেশনে ৫৬ জন, সুস্থ্য ৯৬ জন ও মৃত্যু ১ জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবুল কাশেম জানান, করোনা প্রকোপ বৃদ্ধি রোধে হাসপাতালে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আইসোলেশন ব্যবস্থা রয়েছে।

করোনার প্রকোপ নিয়ন্ত্রনে কঠোর লকডাউনে বিধিনিষেধ না মানার দায়ে গত তিনদিনে পরিচালিত অভিযানে ৪৬ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সরকারি দেয়া বিধি লঙ্ঘন করে যারা চলছেন, তাদেরকে গুনতে হচ্ছে জরিমানা।

মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া জানান, লকডাউন বাস্তবায়নে মডেল থানা পুলিশ সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যৌথ সহযোগিতায় চেকপোস্ট, মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা জানান, লকডাউন বাস্তবায়ন, জনসচেতনতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছি। এ জন্য বিকেল ৫টার মধ্যে হাটবাজারের দোকাপাট বন্ধ, মনিটরিংসহ বিনা কারনে ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে গত তিনদিনে আমরা ৪১টি মামলায় ৪৬ জন ব্যক্তিকে ১৫ হাজার ২’শ ৫০ টাকা অর্থদন্ড করেছি।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০