Shakil Shah
১২ জুলাই ২০২১, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় ইউএনও’র ব্যতিক্রমধর্মী উদ্যোগ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

প্রাণঘাতি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক সার্বিক চলাচলে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়ন, গণসচেতনতা সৃষ্টি, হাট বাজার ও জনসমাগম রোধসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান ও মনিটরিং অব্যাহত রেখেছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। প্রতিদিন বিকেল ৫টার মধ্যে হাটবাজারের দোকানপাট বন্ধ থাকার কথা থাকলেও যারা খোলা রাখছেন তাদের বিধি মোতাবেক ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড গুনতে হচ্ছে। এবার অর্থদন্ড না দিয়ে মানবিক সহায়তা দিয়ে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন ইউএনও সোহাগ চন্দ্র সাহা।

গতকাল বিকেলে শালবাহান ইউনিয়নের বোয়ালমারী আমতলীর গ্রামীণ বাজারে মোবাইল কোর্ট অভিযান ও বাজার মনিটরিংয়ের সময় রাস্তার পাশে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তিকে জীর্ণ শরীরে মাছ বিক্রয় করতে দেখতে পান ইউএনও সোহাগ চন্দ্র সাহা। ক্রেতাশুন্য বাজারে মাছগুলো পচে যাওয়ার উপক্রম হলেও মিলছিলো না ক্রেতা। দোকানির চোখে-মুখে হতাশার ছাপ দেখে ভ্রাম্যমাণ দন্ডের পরিবর্তে মাছ ব্যবসায়ীর হাতে তুলে দেন খাদ্য সামগ্রী সহায়তা। জানা যায়, চলমান করোনা পরিস্থিতিতে ব্যবসা তেমন ভালো যাচ্ছিল না শালবাহান ইউনিয়নের মুনিগছ গ্রামের চল্লিশোর্ধ্ব মাছ ব্যবসায়ী আলাউদ্দিনের। স্ত্রী সন্তানসহ ৫ সদস্যদের সংসার চলছে চরম সংকটের মধ্য দিয়ে।

জীবিকার তাগিদে অসুস্থ শরীর নিয়েই বিধিনিষেধ অমান্য করে কয়েকটি মাছ বিক্রি করছিলেন তিনি। ইউএনওকে দেখে ভয় পেলেও দন্ডের পরিবর্তে ত্রাণ সহায়তা পেয়ে নিম্ন আয়ের এই মাছ ব্যবসায়ী আলাউদ্দিনের চোখে মুখে ফুটে উঠে স্বস্তির আনন্দ।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, করোনাকালিন সময়ে নিম্ন আয়ের মানুষ ভালো নেই বুঝতে পারি। কিন্তু প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার আরোপিত বিধিনিষেধ তো মানতে হবে। আমরা চেষ্টা করছি, ভ্রাম্যমান আদালতে দন্ড নয়, পরিস্থিতি পর্যালোচনার মধ্য থেকে দন্ডের পরিবর্তে মানবিক সহায়তা দিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০