Shakil Shah
১১ অগাস্ট ২০২১, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়া হাসপাতাল পেল নতুন অ্যাম্বুলেন্স

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বাস্থ্যসেবার গতিশীলতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেল নতুন আরেকটি অ্যাম্বুলেন্স। দীর্ঘদিন থেকে উপজেলার প্রায় দুই লাখ জনগোষ্ঠীর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মাত্র একটি অ্যাম্বুলেসে চলছিল মুমুর্ষ রোগী পরিবহনে জরুরী সেবা। এতে করে স্থানীয় জনসাধারণদের মুমুর্ষ রোগী পরিবহনে পোহাতে হতো চরম ভোগান্তি।

করোনার সংকটকালীন সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় উপজেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটলো। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আধুনিক সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সটি হস্তান্তরের পর বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল কাশেমের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন অ্যাম্বুলেন্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল ও সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০