Shakil Shah
২৯ অগাস্ট ২০২১, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটোয়ারী থানা পুলিশ উদ্ধার করে দিল বয়স্ক ভাতার টাকা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারী থানাপুলিশ উদ্ধার করে দিয়েছে বয়স্ক ভাতার টাকা। জানা গেছে, উপজেলার রাধানগর গ্রামের মৃত তসিব উদ্দীনের পুত্র মো. হাসিম উদ্দীন প্রায় ১০ বছর থেকে বয়স্ক ভাতার কার্ড প্রাপ্ত হয়ে নিয়মিত ভাতার টাকা উত্তোলন করতো। সম্প্রতি সুবিধাভোগীদের স্বার্থে সরকার অনলাইনে ভাতাভোগীদের নিজস্ব মোবাইল ফোনের নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর সিদ্ধান্ত গ্রহন করেন।

সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সমাজ সেবা দপ্তর ভাতাভোগীদের কাছ থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে এ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করেন। ভুক্তভোগী হাসিম বলেন, উপজেলা সমাজ সেবা অফিসে তিনি ০১৭৬৭১৭৪৬২৭ মোবাইল নম্বর প্রদান করেন। অনেকেই বয়স্ক ভাতার টাকা উত্তোলন করলেও হাসিম উত্তোলন করতে পারছেন না। বিষয়টি সন্দেহ হলে তিনি উপজেলা সমাজ সেবা অফিসে যোগাযোগ করেন। সেখানে জানতে পারেন তার টাকা ০১৭৬৭১৭৪৬২৯ উত্তোলন করেছেন।

এব্যাপারে হাসিম উদ্দীন থানায় জিডি করলে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীনের নির্দেশনা মোতাবেক এএসআই পরিতোষ চন্দ্র তার কর্মদক্ষতা প্রয়োগ করে শনিবার খোয়া যাওয়া বয়স্ক ভাতার ৩ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়। টাকা উদ্ধারের পর অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীনের অফিস কক্ষে প্রকৃত ভাতাভোগী মো. হাসিম উদ্দীনের হাতে আনুষ্ঠানিকভাবে টাকা প্রদান করা হয়। হাসিম উদ্দীন বয়স্ক ভাতার টাকা ফেরত পেয়ে আটোয়ারী থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০