Shakil Shah
২৪ নভেম্বর ২০২১, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘খালেদা জিয়ার জীবন বিপন্ন হলে সরকারের পতন ঠেকানো যাবে না’

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জামালপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন জেলা বিএনপির নেতা–কর্মীরা। বুধবার দুপুরে

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সরকার অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এই প্রতিবন্ধকতা যদি খালেদা জিয়ার জীবনের জন্য হুমকি বা বিপন্ন হয়, তাহলে দেশে রেড অ্যালার্ট জারি করেও সরকারের পতন ঠেকানো যাবে না।

আজ বুধবার দুপুরে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জামালপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করতে এসে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সঙ্গে নিয়ে জেলা বিএনপির প্রতিনিধিদল স্মারকলিপি জেলা প্রশাসক মুর্শেদা বেগমের হাতে তুলে দেন।

জামালপুর জেলা বিএনপির উদ্যোগে এই স্মারকলিপি প্রদানের আয়োজন করা হয়। দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলীর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত হন। পরে কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সঙ্গে নিয়ে প্রতিনিধিদল স্মারকলিপিটি জেলা প্রশাসক মুর্শেদা বেগমের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহসভাপতি গোলাম নবী, জেলা বিএনপির সহসভাপতি মঞ্জুরুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সজীব খান ও শহর বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০