Shakil Shah
২৬ জানুয়ারী ২০২২, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকান্ডে হতাহতদের উদ্ধার কাজে নিয়োজিতদের সংবর্ধনা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকান্ডে হতাহতদের উদ্ধার কাজে জীবনের ঝুঁকিনিয়ে মানবিক ও সাহসী ভূমিকা রাখায় স্থানীয় ট্রলার চালক, নদী তীরের বাসিন্দা ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যসহ ১৫ জনকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি প্রগতি লেখক সংঘ।

মঙ্গলবার রাতে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, ফুলের তোড়া ও মিষ্টি তুলে দেওয়া হয়। ঝালকাঠি প্রগতি লেখক সংঘের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে লেখক, সাংবাদিক, উন্নয়নকর্মী, সমাজসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, গত বছরের ২৩ ডিসেম্বর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন শতাধিক যাত্রী। হতাহত যাত্রীদের উদ্ধার কাজে সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়েন নদী তীরের বাসিন্দা ও ট্রলার চালকরা। পাশাপাশি ঝালকাঠি যুব রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরাও অংশ নেন উদ্ধার কাজে। জীবনের ঝুঁকিনিয়ে উদ্ধার কাজে অংশ নেওয়া মানবিক এ যোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে পাঁচজন ট্রলার চালককে নগদ সহায়তা, ফুলের তোড়া, ক্রেস্ট ও মিষ্টি দেওয়া হয়।

এসময় সুগন্ধা নদী তীরের বাসিন্দা ও যুব রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যদের ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া গয় সংগঠনের পক্ষ থেকে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত, প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, বিশিষ্ট আইনজীবী নাসির উদ্দিন কবির, আক্কাস সিকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন বাকলাই, সুশাসনের জন্য নাগরিক সুজন’র জেলা শাখার সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ ও প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০