Shakil Shah
১৬ ফেব্রুয়ারী ২০২২, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশন গঠন একেবারই অর্থহীন: ফখরুল

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকারগুলোর নির্বাচনে সত্য প্রমাণিত হয়েছে। বিএনপি তারই প্রেক্ষাপটে মনে করে এখন অনুসন্ধান কমিটিতে নাম প্রেরণ এবং নির্বাচন কমিশন গঠন একেবারই অর্থহীন। বিএনপি বিশ্বাস করে ক্ষমতাকে কুক্ষিগত রাখার নীল নকশার অংশ হিসেবে পুনরায় নির্বাচন কমিশন গঠনে সরকারি তৎপরতা সেই চক্রান্তেরই অংশ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

গত ১৪ ফেব্রুয়ারি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভার বিষয়বস্তু তুলে ধরে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নিরপেক্ষ সরকারের অধীনে দেশে প্রথম বারের মতো সকলের গ্রহণযোগ্য এবং অংশীদারত্বমূলক নির্বাচন অনুষ্ঠানের সাফল্য এবং বর্তমান প্রেক্ষিতে পুনরায় তা জনগণের সামনে তুলে ধরার জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য অনুসন্ধান কমিটির কাছে নাম পাঠানো সম্পর্কে স্পষ্টভাবে বলা হয় যে, বিএনপি মনে করে বর্তমান জনগণের ম্যান্ডেটবিহীন সরকারের অধীনে কোনো অবস্থাতেই নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে এই সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন পরিচালনায় সকলের গ্রহণযোগ্য, একটি অংশীদারত্বমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট ও সরকার প্রতিষ্ঠাই বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১০

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

১১

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

১২

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

১৩

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৪

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১৫

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১৬

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

১৭

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

১৮

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৯

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

২০