Shakil Shah
৮ মার্চ ২০২২, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগুনে ঘি ঢালবেন না ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বেইজিং

ভোরের দর্পণ ডেস্ক:

বিশ্বের বেশির ভাগ দেশ ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরোধিতা করলেও বিশ্বের শীর্ষ ধনী দেশ চীন ভিন্ন সুরে কথা বলছে। এ যেন বিশ্ব কূটনীতিতে মস্কো-বেইজিং ভাই-ভাই পরিস্থিতি তৈরি হয়েছে।

রাশিয়াকে আগ্রাসন বন্ধে সরাসরি আহ্বান না জানিয়ে উল্টো পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে বেইজিং বলেছে, আগুনে ঘি ঢালবেন না, তা হলে এমন পদক্ষেপের বিরোধিতা করবে চীন। খবর বিবিসি।

ইউক্রেন ইস্যুতে চীন বিশেষ কৌশলের আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত তারা রুশ আগ্রাসনের নিন্দা জানায়নি; আবার রাশিয়াকে অভিনন্দনও জানায়নি। বরং আলোচনা ও মধ্যস্থতার মাধ্যমে সংকট সমাধানের কূটনৈতিক সুরে কথা বলছে বেইজিং। এদিকে এমন পরিস্থিতির মধ্যে চীন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দুবার ফোনালাপ হয়েছে।

চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, গত শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘আগুনে ঘি ঢালবে’ এমন পদক্ষেপের বিরোধিতা করবে বেইজিং।

পর্যবেক্ষকরা বলছেন, ইউরোপে নিজেকে যুদ্ধের সমর্থনকারী হিসেবে দেখাতে চায় না বেইজিং; অন্যদিকে মস্কোর সঙ্গে সামরিক ও কৌশলগত মিত্রতাও বাড়াতে চায় তারা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের প্রতি রাশিয়ার সঙ্গে ‘ন্যায্য আলোচনায়’ বসতে এবং ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর নিরাপত্তা উদ্বেগ স্বীকার করে নিতে আহ্বান জানিয়েছেন, বলা হয়েছে গ্লোবাল টাইমসের প্রতিবেদনে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর প্রতি ইউক্রেনের আকাশকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার অনুরোধ করেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটো মনে করে তা করলে রাশিয়া আরও আগ্রাসী হয়ে ইউরোপে আক্রমণ করে বসতে পারে। এতে ক্ষুব্ধ জেলেনস্কি ন্যাটোর কঠোর সমালোচনা করেন। এ নিয়ে গত শনিবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেন, পশ্চিমারা যদি এমন পদক্ষেপ নেয় তা হলে আমরা ধরে নেব তারা ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে। এতে পাল্টা পদক্ষেপ নেবে মস্কো। এরপরই চীনের পররাষ্ট্রমন্ত্রীও পুতিনের সুরে সুর মিলিয়ে বললেন, আগুনে ঘি ঢালবে- এমন পদক্ষেপ নিলে বেইজিং তা বিরোধিতা করবে।

প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে চীন

প্রতিরক্ষা খাতে বার্ষিক বরাদ্দ ৭ দশমিক ১ শতাংশ বাড়াবে চীন। গত শনিবার দেশটির খসড়া বাজেটে এ প্রস্তাব দেওয়া হয়েছে। গত বছর চীনের প্রতিরক্ষা বাজেট ছিল ২০৯ বিলিয়ন মার্কিন ডলার। এ বছর দেশটি প্রতিরক্ষা খাতের জন্য ২৩০ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে। চীনের সংবাদপত্র চায়না ডেইলি জানিয়েছে, চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে (এনপিসি) খসড়া এ বাজেট উত্থাপন করেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।

খসড়া বাজেটে ২০২২ সালের জন্য চীনের প্রতিরক্ষা খাতে ১ লাখ ৪৫ হাজার কোটি ইউয়ান বা ২৩০ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০