Shakil Shah
৮ মে ২০২২, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার পদত্যাগ না করলে বিএনপি নির্বাচনে যাবে না: ফখরুল

ভোরের দর্পণ ডেস্কঃ

আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করা পর্যন্ত আগামী নির্বাচন নিয়ে কোনো আলোচনায় যাবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, একটা কথাও হবে না যতক্ষণ না আওয়ামী লীগ সরকার পদত্যাগ করবে।

রোববার (৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আওয়ামী লীগ যে কথা বলে তারা তা রাখে না। এটা হলো তাদের চরিত্র। জনগণের সঙ্গে তারা প্রথম থেকে প্রতারণা করছে। স্বাধীনতার পর থেকেই তারা প্রতারক। বাংলাদেশ শ্মশান কেন পোস্টার লাগিয়ে চাল-ডালের দাম কমিয়ে স্বর্গরাজ্যের বাস করার ঘোষণা দিয়েছিল। পরে দেখা গেল তারাই সবচেয়ে বেশি নিপীড়নমূলক শাসন চালিয়ে জনগণের সবচেয়ে বড় দুর্বিপাক সৃষ্টি করল। দুর্ভিক্ষ হলো, মানুষ মারা গেল। জনগণের যে অধিকার ৫ বছরে ১ দিন একটা ভোট দিয়ে তার সরকার গঠন করার অধিকার তারা কেড়ে নিলো।

আজকে দেখা যাচ্ছে, একইভাবে আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। ভোট দিতে যায় না মানুষ, ভোট দিতে পারে না। পরবর্তী নির্বাচন সম্পর্কে আমাদের কথা খুব পরিষ্কার। আওয়ামী লীগ সরকার পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে নির্বাচনের কোনো প্রশ্নই উঠতে পারে না। এই সরকার যদি ক্ষমতায় থাকে আমরা নির্বাচনে যাব না, বলেন তিনি।

ফখরুল বলেন, এই অনির্বাচিত সরকার আবারও ক্ষমতা কুক্ষিগত করার জন্য এখন থেকেই তারা সন্ত্রাস আরম্ভ করে দিয়েছে। ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য আমাদের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন তার বাড়ি দাউদকান্দিতে গিয়েছিলেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে তিনি তার বাড়িতে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এরপর তিতাসে দাওয়াতে যাওয়ার উদ্দেশে গেটের বের হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী সন্ত্রাসীরা লাঠিসোটা-ইটপাটকেল নিয়ে মোশাররফ হোসেন ও নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। বৃষ্টির মতো তারা ইট মারতে থাকে। কিছুক্ষণ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তিনি বলেন, ড. মোশাররফের ওপর হামলার ঘটনাকে আমরা মনে করি দলের ওপর হামলা। এটা কোনোভাবে আমরা খাটো করে দেখতে পারি না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা করে প্রমাণ করেছে তাদের চরিত্রের এতটুকু পরিবর্তন হয়নি, বিএনপি তথা ভিন্ন মতকে দমন-নির্মূল করার জন্য তারা পুরোপুরি চরম সন্ত্রাস শুরু করেছে। এই সন্ত্রাসের মধ্য দিয়ে তারা স্বৈরাচারী-ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

এ সময় দেশের কোথায় কোথায় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে সেই তথ্য তুলে ধরেন বিএনপি মহাসচিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০