Shakil Shah
১৭ জুলাই ২০২২, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় নিহত নারীর সদ্যোজাত শিশুর দায়িত্ব নিলো জেলা প্রশাসন

ট্রাকচাপায় জন্ম নেওয়া শিশু/ সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্কঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে জন্ম নেওয়া শিশুটির চিকিৎসাসহ সব দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (১৬ জুলাই) রাতে ময়মনসিংহ মহানগরীর লাবিব প্রাইভেট হাসপাতালে তাকে দেখতে এসে এ কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

তিনি বলেন, “শিশুটির চিকিৎসা খরচসহ তার লালন-পালনের ব্যয় জেলা প্রশাসন বহন করবে। তার দায়িত্ব এখন থেকে জেলা প্রশাসনের। এ বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রশাসক আরও বলেন, “ইতোমধ্যে অনেক ধনবান ব্যক্তি শিশুটিকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছেন। এভাবে অসহায় মানুষের পাশে সহযোগিতার তার হাত বাড়িয়ে দেওয়া প্রত্যেকেরই দায়িত্ব।”

শিশুটি বর্তমানে ময়মনসিংহের লাবিব প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাকে চিকিৎসা সেবা দেওয়াসহ প্রাইভেট হাসপাতালে অন্য মায়েদের বুকের দুধ খাওয়ানো হচ্ছে।

লাবিব হাসপাতালের চিকিৎসক শিশু বিশেষজ্ঞ মো. কামরুজ্জামান জানান, তাকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার হাতে ও কাঁধে দুটি হাড় ভেঙে যাওয়ায় অর্থোপেডিক সার্জনের সহযোগিতা নেওয়া হয়েছে।

 

হাসপাতালের পরিচালক মো. শাহজাহান জানান, শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে। তাকে এক নজরে দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ হাসপাতালে ভিড় করছে।

উল্লেখ্য, শনিবার দুপুর আড়াইটার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ট্রাকচাপায় শিশুটির বাবা জাহাঙ্গীর আলম (৩৫), মা রত্না বেগম (২৬) ও বোন আড়াই বছর বয়সী জান্নাত আরা মারা যায়। তাদের বাড়ি ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রামে। এ সময় ট্রাকের চাপায় রত্নার গর্ভে থাকা সন্তান বের হয়ে আসে। তাকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ঘুরে পরে ঠাঁই মেলে মহানগরীর চরপাড়া এলাকার লাবিব প্রাইভেট হাসপাতালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০