Shakil Shah
২৯ অগাস্ট ২০২২, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে আশা জাপান রাষ্ট্রদূতের

ভোরের দর্পণ ডেস্কঃ

বাংলাদেশে অনুষ্ঠিতব্য আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আশা করছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আজ সোমবার (২৯ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে, আরো এক বছর ৩-৪ মাস বাকি। আমি আশা করি, সরকার বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের প্রচেষ্টায় আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। আমি সত্যিই আশাবাদী যে আগামী সাধারণ নির্বাচন আরো ভালো হবে।

তিনি জানান, তিনি প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন।

ইতো নাওকি আরো বলেন, প্রধান নির্বাচন কমিশনার ইভিএম পদ্ধতি সম্পর্কে বলেছেন। এ ছাড়া তিনি বলেছেন, কীভাবে এটি তৈরি করা হয়েছে এবং ১৫০টিরও বেশি নির্বাচনী এলাকায় ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের বিষয়ে। আশা করি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে এটি সহায়ক হবে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ সালের শেষে অথবা ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা সিইসির সাথে সৌজন্য সাক্ষাৎ করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের কথা বলেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০