Shakil Shah
২৫ অক্টোবর ২০২২, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৩

টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই পুলিশ সদস্য ও এক আসামিসহ মোট তিনজন নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দি‌কে মধুপুর-জামালপুর মহাসড়‌কের গোলাবা‌ড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। এ সময় আহত হন আরো দু’জন।

নিহতরা হলেন- জামালপুর সদরের নারায়ণপুর তদন্ত কেন্দ্রের কনস্টেবল নুরুল ইসলাম ও মোহাম্মদ সোহেল এবং আসামি লালন।

আহতরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক আজিজুল ইসলাম ও মাইক্রোবাসচালক। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, নারী নির্যাতন মামলার আসামি লালনের ডিএনএ পরীক্ষা শেষে মাইক্রোবাসে ঢাকা থে‌কে জামালপুর ফেরার প‌থে গোলাবা‌ড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। এতে ঘটনাস্থলেই দুই পু‌লিশ সদস্য ও মামলার আসামির মৃত্যু হয়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমীন জানান, ঘটনায় গুরুতর আহত এসআই আজিজুর হক ও কনস্টেবল সোহেলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কনস্টেবল সোহেলের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জামালপুরের দুই পুলিশ সদস্যের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে পুলিশ সুপার, জামালপুর নাছির উদ্দিন আহমেদ শোক প্রকাশ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন। আজ সোমবার (২৫ অক্টোবর) পুলিশ লাইন্স জামালপুরে নিহতদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তাদের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, বিপিএম শোক প্রকাশ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন। তাদের আত্মত্যাগ আমাদের আগামী দিনের প্রেরণা হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন।

উক্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শোক বার্তায় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠার পর থেকেই জীবন উৎসর্গ করে পেশাগত দ্বায়িত্ব পালন করে থাকেন। মহান স্বাধীনতা যুদ্ধেও এ- বাহিনীর সদস্যগন সমুজ্জ্বল ভুমিকা রেখেছেন। জামালপুর জেলা পুলিশে কর্মরত দুই পুলিশ সদস্যের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন ও তাদের পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

মেঘনা ব্যাংকের ডিপিডিসি বিল সংগ্রহ বুথ সাতমসজিদ রোডে চালু

পার্বত্য চট্টগ্রামে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন নিয়ে বিএনপির স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার গুঞ্জন

কিশোরগঞ্জের গর্ব শাহ মোঃ সারওয়ার জাহান, জনসেবায় নিরলস পথচলা

১০

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু

১১

ইরান যুদ্ধের প্রভাবে ফ্রান্সের ক্ষতি ৬০০ কোটি ইউরো

১২

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

১৩

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

১৪

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

১৫

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

১৬

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

১৭

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৮

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

১৯

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

২০