Shakil Shah
৩ নভেম্বর ২০২২, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিচারপতি মানিকের ওপর হামলা: বিএনপির ১১ নেতাকর্মী রিমান্ডে

ভোরের দর্পণ ডেস্কঃ

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির ১১ নেতাকর্মীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন খান, কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান, মো. সাগর, জসিম উদ্দিন, হারুন অর রশিদ, মতিউর রহমান নিরব, শামিম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মনজুরুল হাসান খান আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গতকাল বুধবার পল্টনে বিকেল ৪টা থেকে সোয়া ৪টার দিকে হামলার শিকার হন বিচারপতি মানিক। বিএনপি-জামায়াতের কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন শামসুদ্দিন চৌধুরী মানিক। তার অভিযোগ, বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে মতিঝিল থেকে কারওয়ান বাজার যাওয়ার সময় পল্টনে বিএনপির সমাবেশ থেকে এ হামলা চালানো হয়েছে। পরে এ ঘটনায় তার পক্ষে থানায় গানম্যান রফিকুল ইসলাম মামলা করেন। মামলায় অজ্ঞাত অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০