Shakil Shah
২৭ ডিসেম্বর ২০২২, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি প্রকাশ

ভোরের দর্পণ ডেস্ক :

ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংলিশরা। আজ মঙ্গলবার এই সফরের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবশেষ ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে সাদা বলের ক্রিকেট খেলেছিল থ্রি লায়ন্সরা। ৭ বছর পর আবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে তারা।

সেখানেই ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১২ ও ১৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ।

এই সিরিজের ওয়ানডে তিনটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও উভয় দল ইতোমধ্যে ২০২৩ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করেছে।

অবশ্য বাংলাদেশ সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ঘরের মাঠে বেশ শক্তিশালী দল। ২০১৪ সাল থেকে ঘরের মাঠে খেলা ১৪টি সিরিজের মাত্র একটি সিরিজ হেরেছে। তাও ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে।

এই সময়ের মধ্যে বাংলাদেশ জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে। দলগুলোর বিপক্ষে ৪৪ ম্যাচ খেলে জয় পেয়েছে ৩৫টিতেই।

ইংল্যান্ডের বিপক্ষের সিরিজকে সামনে রেখে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বিশ্বকাপের বছরে এই সিরিজটি দল দুটির জন্য তাদের নিজ নিজ শক্তি মূল্যায়ন করার একটি চমৎকার সুযোগ। বাংলাদেশ এবং সারা বিশ্বের সমর্থকদের জন্য বাংলাদেশ ও ইংল্যান্ডের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ দারুণ আগ্রহের ব্যাপার হয়ে উঠবে। বাংলাদেশের ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটের রেকর্ড অসাধারণ। অবশ্য আমরা সবাই জানি ইংল্যান্ড কতোটা শক্তিশালী এবং দারুণ দল।’

এদিকে ইংল্যান্ড অ্যান্ড ওলেস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী ক্লেয়ার কনর বলেছেন, ‘এটা খুবই ভালো খবর যে, ইংল্যান্ড পুরুষ দল ২০১৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে যাবে সাদা বলের ক্রিকেট খেলতে। সিরিজ ঘিরে ঢাকা ও চট্টগ্রামে যে পরিবেশ তৈরি হয় তা খুবই চমৎকার। আশা করছি দারুণ উত্তেজনাপূর্ণ একটি সিরিজ হবে।’

‘বাংলাদেশ জুড়ে ক্রিকেটের প্রতি দারুণ আবেগ রয়েছে। বাংলাদেশ তাদের ঘরের কন্ডিশনে দুর্দান্ত একটি দল এবং তাদের দুর্দান্ত রেকর্ড আছে। এমন একটি দলের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ আশা করছি।’ যোগ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০