
বরগুনা প্রতিনিধি : বরগুনার দূঃখী মানুষের সংবাদ যখনই শুনতে পান তখনই তাদের পাশে দাড়িয়ে দুঃখ দূরদশা মুছেদেন তিনি আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ । তার সততা ও যোগ্যতার মাধ্যমে ঘটে যাওয়া কয়েকটি দূর্জোগের সম্মুখিন হয়েও অত্যন্ত ধৈর্যের সাথে বরগুনা বাসিকে আগলে রেখেছেন।
বিশেষ করে ঘূর্ণিঝড় বুলবুল, আম্পান,ও করোনার মত মহামারিতেও বরগুনা জেলার মানু্ষকে ছাতার মত আশ্রয় দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বরগুনার ইতিহাস ও ঐতিহ্যের প্রতি রয়েছে তার অঘাত প্রেম ভালোবাসা যা ইতোপূর্বে বরগুনাবাসী অবলোকন করেছে।
তাছাড়াও বরগুনা জেলার গরীব অসহায় প্রতিবন্ধী মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা ও তার ব্যক্তি উদ্দ্যোগের সহায়তা পৌঁছে দিয়েছেন তিনি। ভবিষ্যতে বরগুনা জেলার সকল মানুষের পাশে জেলা প্রশাসন থাকবে মর্মে অবহিত করেন।