Shakil Shah
১৯ মার্চ ২০২৩, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘সুপ্রিম কোর্ট বার নির্বাচন একতরফা হয়নি’

ভোরের দর্পণ ডেস্ক :

বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া, হট্টগোল, ধস্তাধস্তির ও ধাক্কাধাক্কির মধ্যে অনুষ্ঠিত নির্বাচন একতরফা হয়নি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো: মোমতাজ উদ্দিন ফকির।

তিনি বলেছেন, আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।

রোববার (১৯ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এসময় সমিতির সম্পাদক আবদুন নূর দুলালসহ আওয়ামী লীগ সমর্থিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, বিএনপিপন্থী আইনজীবীরা এবং বিএনপি সমর্থকরা সারা দেশে মিথ্যাচার করে চলছে। তাদের দলের সম্মানিত মহাসচিব অসত্য এবং ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে এবং বিশ্ববাসীকে সত্য ঘটনা তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি।

আমরা দৃঢ়তার সাথে জানাচ্ছি যে একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। বরং আমরা মাত্রাতিরিক্তভাবে ছাড় দিয়েছি এবং প্লেইং ফিল্ড তাদের অনুকুলেই ছিল। কিন্তু ওকালতনামা জালিয়াতি এবং অব্যাহত দুর্নীতির কারণে প্রিয় আইনজীবী ভোটাররা তাদের পক্ষে ছিল না। এই প্রেক্ষাপটে নির্বাচন থেকে সরে পড়ার জন্য তারা তাদের জাতীয় রাজনীতির ধারাবাহিকতায় এখানেও অপকৌশলের আশ্রয় গ্রহণ করে। তারা বিনা কারণে ইসিএম বিতর্ক তৈরী করে, নজিরবিহীনভাবে ব্যালট পেপার ছিনতাই করে এবং ব্যাপক ভাঙচুর করে ভোটের পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়। তারা গণতন্ত্রবিমুখী আচরণ করে। তারা ভোট চায় নাই। তারা অজ্ঞাত প্ররোচনায় একটি মিথ্যা ইস্যু বানানোর চেষ্টা করে। বিজ্ঞ আইনজীবীদের ব্যাপক উপস্থিতি তাদের সকল হীন উদ্দেশ্য ভন্ডুল করে দেয়।

এতে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে বলা হয়েছে, দুই দিন দায়িত্ব পালনকালে ঘটনার আকস্মিকতায় আপনারা কোনোভাবে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয়ে থাকলে বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি তার জন্য দুঃখ প্রকাশ করছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামগ্রিক দায়ভার বিএনপি’র গণতন্ত্রবিরোধী, ভোটবিরোধী, নির্বাচন বিমুখ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড। সামগ্রিক বিষয়ে আমরা সর্বোচ্চ সংযম, দায়িত্বশীলতা এবং গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকারের পরিচয় দিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০