Online Desk
১১ জুন ২০২৩, ৮:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিন ফরম্যাটেই আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অস্ট্রেলিয়ার

ভোরের দর্পণ ডেস্ক :

প্রথম ও একমাত্র দল হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-২০, তিন ফরম্যাটেই আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল অস্ট্রেলিয়া।

রোববার লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ামাত্রই এমন কৃতিত্ব অর্জন করে দলটি।

অস্ট্রেলিয়া মোট ৫ বার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। তারা ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০০৬ ও ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে অস্ট্রেলিয়া। ২০২১ সালে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হয় তারা। এবার ২০২৩ সালে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হলো অজিরা।

শুধু ছেলেদের ক্রিকেটেই নয়, বরং মেয়েদের ক্রিকেটেও সিনিয়র পর্যায়ে ওয়ানডে ও টি-২০, দুই ফরম্যাটেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। অর্থাৎ, ছেলে ও মেয়েদের বিভাগে সব আইসিসি ট্রফি জয়ের নজির গড়ল অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজ ২ বার ওয়ানডে বিশ্বকাপ ও ২ বার টি-২০ বিশ্বকাপ জিতেছে। ১ বার চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলে ক্যারিবিয়ান দল। তবে তারা কখনো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই উঠতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৫ ও ১৯৭৯ সালে ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন হয়। তারা ২০১২ ও ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ জেতে। ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ওয়েস্ট ইন্ডিজ।

ভারত ২ বার ওয়ানডে বিশ্বকাপ জেতে। ১ বার জেতে টি-২০ বিশ্বকাপ। ২ বার চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলে টিম ইন্ডিয়া, যার মধ্যে একবার তারা শ্রীলঙ্কার সাথে যুগ্মজয়ী হয়। ২ বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয় ভারতকে। ভারত ওয়ানডে বিশ্বকাপ জেতে ১৯৮৩ ও ২০১১ সালে। ২০০৭ সালে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। ২০০২ সালে যুগ্মভাবে এবং ২০১৩ সালে এককভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জেতে ভারতীয় দল। ২০২১ ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যায় তারা।

শ্রীলঙ্কা একবার করে ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপ জেতে। একবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুগ্মজয়ী হয় দ্বীরপাষ্ট্রটি। শ্রীলঙ্কা ১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতে তারা। ২০০২ সালে ভারতের সাথে যুগ্মভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে শ্রীলঙ্কা।

এছাড়া পাকিস্তান একবার করে ওয়ানডে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ইংল্যান্ড ২ বার টি-২০ বিশ্বকাপ ও ১ বার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। নিউজিল্যান্ড একবার করে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জেতে। দক্ষিণ আফ্রিকা একবার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব ঘরে তোলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০