Shakil Shah
২ অগাস্ট ২০২৩, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অরিন্দম শীলের ওয়েব সিরিজে আরিফিন শুভ

অরিন্দম শীলের নতুন ওয়েব সিরিজে আরিফিন শুভ

ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা অরিন্দম শীলের সঙ্গে নতুন এক ওয়েব সিরিজে কাজ করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ।

সত্তরের দশকে কলকাতায় সংঘটিত সুরূপা গুহর মৃত্যুরহস্য নিয়ে নির্মিত হয়েছে ‘উনিশে এপ্রিল’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত থ্রিলার ঘরানার আট পর্বের এই সিরিজে অভিনয় করছেন এই নায়ক। বিষয়টি জানিয়েছেন শুভ নিজেই।

অভিনেতা বলেন, ‘আগে এ ধরনের চরিত্রে কাজের সুযোগ হয়নি আমার। গল্প বেজড কাজটিতে একেবারে ভিন্ন ধরনের চরিত্র। এটি আমার জন্য দারুণ একটি কাজ হয়েছে।’

আরিফিন শুভ প্রসঙ্গে নির্মাতা অরিন্দম শীল বলেন, ‘শুভর সঙ্গে অনেক দিন ধরে কাজ করার ইচ্ছা। শুভও চাচ্ছিল আমরা একটা কাজ করব। কাজটি করার জন্য আমি তাকে ফোন করেছিলাম, সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে যায়। পরে শুনেছি, সে অন্য একটি সিনেমার শুটিং পিছিয়ে আমার এই কাজের শিডিউল দিয়েছে। সে আমার অনেক আদরের। মিষ্টি একটি ছেলে, অনেক ফ্রেন্ডলিও। চুপচাপ কাজ করে। প্রচণ্ড মেথড অ্যাক্টর সে। মাথা দিয়ে কাজ করতে চায়। তার সঙ্গে কাজ করে ভালো লাগল।’

জানা যায়, কলকাতার বিভিন্ন লোকেশনে টানা বিশ দিন শুটিং শেষ করে দেশে ফিরেছেন শুভ। সিরিজটিতে একজন শিক্ষাবিদের চরিত্রে দেখা যাবে তাকে। এমন চরিত্রে তাকে আগে দেখা যায়নি।

‘উনিশে এপ্রিল’-এ আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন অরুণিমা ঘোষ ও সৌরসেনী। চলতি মাসের শেষ দিকে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০