Shakil Shah
১ সেপ্টেম্বর ২০২৩, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ শুরু হলো কাপ্তাই লেকের মৎস্য আহরণ

আজ শুরু হলো কাপ্তাই লেকের মৎস্য আহরণ

আজ ১ সেপ্টম্বর (শুক্রবার) থেকে খুলছে  রাঙামাটির কাপ্তাই লেকের কৃত্রিম জলাধার। দীর্ঘ ৪ মাস ১২ দিন পর জেলেদের  আবারো পাওয়া যাবে কাপ্তাই হ্রদের মিঠা পানির মাছ। দীর্ঘ সময়  মৎস্য সম্পদ আহরণ-বিপননের উপর নিষেধাজ্ঞার পর পহেলা সেপ্টেম্বর প্রথম প্রহর থেকেই কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মৎস্য আহরণ। কাপ্তাই হ্রদের প্রায় ২৬ হাজার জেলে পরিবার উৎসবমূখর পরিবেশে কাপ্তাই হ্রদে মাছ ধরা উৎসবে যোগ দিচ্ছে। ইতোমধ্যেই অত্রাঞ্চলের  জেলে ও মৎস্য ব্যবসায়ীরা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। 

এদিকে, জেলে ও ব্যবসায়ীরা বলছেন, এবার হ্রদে পানিস্বল্পতা না থাকায় মৌসুমের শুরুর দিকেই মাত্রাতিরিক্ত মাছ আহরণের সম্ভাবনা নেই। এতে করে বার্ষিক মাছ আহরণের লক্ষ্যমাত্রা অর্জন হতে পারে বলে মনে করছেন বিএফডিসির কর্মকর্তারা। 

উপ-পরিচালক বলেন,  গত ৪ মাস এখানকার লোকজন মাছ খেতে পারেনি। তেমনি জেলেরাও মাছ শিকার করতে পারেনি। কাপ্তাই হ্রদের মাছ স্থানীয় জেলেদের উপকারে যেন আসে সে দিক গুলো বিবেচনা করতে হবে।

মৎস্য গবেষণা বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, মাছ ধরার জাল নিয়ন্ত্রণ করা না হলে হ্রদে আর মাছ থাকবে না। অবৈধ জালের কড়া সমালোচনা করেন তিনি।

উল্লেখ্য যে, ২০২২ সালেও নির্ধারিত সময়ের চেয়ে ১৮ দিন পর ১৯ আগস্ট থেকে মাছ আহরণ শুরু হয়। এর আগের বছর পর্যাপ্ত পানি না বাড়ায় পুরো আগস্ট জুড়ে মাছ আহরণ বন্ধ থাকায় তিনমাসের নিষেধাজ্ঞা চারমাসে ঠেকেছে। দু’বছরই পানি স্বল্পতার মধ্যে শুরু হয় মাছ ধরা। চলতি বছরও তিন মাসের নিষেধাজ্ঞা চার মাসে ঠেকেছিল।

এ বছরে কাপ্তাই হ্রদে ২০ এপ্রিল থেকে ১৯ জুলাই পর্যন্ত তিন মাস  মাছ ধরা বন্ধের পর ২০ জুলাই থেকে স্বাভাবিক নিয়মে আহরণ শুরু হওয়ার কথা থাকলেও  হ্রদের পানি পর্যাপ্ত না বাড়ায় ও মাছের পোনার সুষম বৃদ্ধির লক্ষ্যে নিষেধাজ্ঞার সময় আরো এক মাস বাড়িয়ে ১৯ আগস্ট পর্যন্ত করা হয়েছিল। কিন্তু বিগত ৪ আগস্ট থেকে টানা অতিবৃষ্টির ফলে হ্রদের পানি বৃদ্ধির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল হতে ১৯ জুলাই  পর্যন্ত ৩ মাস যাবৎ একাধারে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর  এই হ্রদে মৎস্য আহরণ ও বিপণন বন্ধ থাকার পরও লেকের পানি স্বল্পতার কারনে আরও  দুই দফায় সময় সীমা বৃদ্ধি করে ৩১ আগস্ট  পর্যন্ত সকল প্রকার মৎস্য আহরণ ও বিপণনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল জেলেদের উপর। 

এবারে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি বেড়েছে উজানের ঢল আর বৃষ্টিপাতে। এতে করে বিগত কয়েক বছরের থেকে এবছর কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকা অবস্থায় মাছ আহরণ শুরু হচ্ছে। মৎস্য ব্যবসায়ীরা মনে করছেন এবার প্রচুর পরিমাণ পানি থাকায় জেলেরা মাছ আহরণ করে লাববান হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০