Shakil Shah
১৮ অগাস্ট ২০২১, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আর ধানাইপানাই কইরেন না, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেন’

ভোরের দর্পণ ডেস্ক:

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেন। আর ধানাইপানাই কইরেন না। আন্দোলনকে ভয় পাচ্ছেন কেন।’

বুধবার (১৮ আগস্ট) দুপরে রাজধানীর ফার্মগেট এলাকায় নাগরিক সমাজের উদ্যোগে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে জনগণের চলাচল সচেতন করা ও মাস্ক বিতরণ শুরুর আগে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘যখন আন্দোলন হবে তখন তো হবেই। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের সর্বনাশ ডেকে আনবেন না।’

তালেবানদের দ্রুত সমর্থন দেওয়া ও সাহায্য করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘তারা বিদেশি শক্তির হাত থেকে দেশকে রক্ষা করেছে। তারা যাতে কট্টরবাদী, ইসলামের নামে ধর্মান্ধতা না করে এ জন্য দ্রুত তাদের সমর্থন ও সাহায্য করা প্রয়োজন।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক আমাকে রক্ষা করে অন্যকেও রক্ষা করে। কাপড়ের মাস্ক হওয়া বাঞ্ছনীয়। নয়ত পরিবেশ নষ্ট হবে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ড. জাফরুল্লাহ বলেন, ‘রাশিয়ার টিকার দাম সবচেয়ে কম হওয়ার পরও কেন কিনছে না তার জবাবদিহিতা নেই। সরকার একের পর এক ভুল করে চলছে। গণতান্ত্রিক সরকার না হলে যা হয়।’

জনগণকে স্বাস্থ্যবিধি মেনে জনজীবন সচল রাখার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এ সময় সরকারের কাছে দফা দাবি জানান সাকি।

দাবিগুলোর মধ্যে রয়েছে – শ্রমিক ও শিক্ষার্থীদের অবিলম্বে টিকা দেওয়ার ব্যবস্থা করা ও  দ্রুত সময়ে টিকা সংগ্রহ করে দেশের ১৩ কোটি মানুষের টিকা দেওয়ার রোডম্যাপ ঘোষণা করতে হবে। অবিলম্বে দেশে টিকা উৎপাদনের উদ্যোগ নিতে হবে।

লকডাউন ও নানা কারণে আড়াই কোটি নিম্ন আয়ের পরিবারকে নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবস্থা করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০