bhorerdarpan
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উৎসবের আমেজে শেষ হল কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট 

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে শেষ হল কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট (কেএফটি সিজন-২)। শনিবার (২২ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয় কেএসএল ফাইটার্স ও ইলেকট্রো এলিট। ১-০ গোলে ভাগ্য নির্ধারণ হয় বিজয়ী দল কেএসএল ফাইটার্সের। 

গত ৭ ফেব্রুয়ারি নগরীর হালিশহর কেএসআরএম ফুটবল কমপ্লেক্সের টার্ফে টুর্নামেন্টের উদ্বোধন হয়। সেই থেকে প্রতিদিন চলে টুর্নামেন্টের খেলা। কেএসআরএমের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে গঠিত ২৮টি ফুটবল টিম অংশ নিয়ে খেলেন ৫২ টি ম্যাচ। প্রথম রাউন্ডে ৩২ ম্যাচ, দ্বিতীয় রাউন্ড বা নকআউট পর্বে অনুষ্ঠিত হয় ১৬ ম্যাচ, কোয়াটার ফাইনাল ৮ ম্যাচ, সেমিফাইনালে ৪ ম্যাচ, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল ম্যাচ।  

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মার্কেটিং ভাইকিংসকে ২-০ গোলে পরাজিত করে জয় নিশ্চিত করে নেন শকওয়েভ স্কোয়াড।

ফাইনাল ম্যাচে দুই দলই কেএসএল ফাইটার্স এবং ইলেকট্রো এলিট দক্ষতা ও নৈপুণ্য দেখাতে সক্ষম হয়। টার্ফের চারপাশে ছিল ব্যাপক দর্শকের উপস্থিতি। তাদের দফায় দফায় ভুভুজেলার ধ্বনি, মুহুর্মুহু করতালি ও টানটান উত্তেজনা ছিল ম্যাচ জুড়ে। 

টিমের খেলোয়ারদের উৎসাহিত করতে এবং সাবির্ক তত্বাবধানে মাঠে সার্বক্ষনিক উপস্থিত ছিলেন ম্যাচ পরিচালনাকারী ১১ সদস্যবিশিষ্ট কমিটি এবং তাদের সহযোগী সদস্যবৃন্দ। সেই সাথে উপস্থিত ছিলেন কেএসআরএমের উপ ব্যবস্থাপনা পরিচালক নবাব সিরাজ উদ্ দ্দৌল্লা, সেলিম উদ্দিন, করিম উদ্দিন, সরওয়ার জাহানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ফাইনাল উদযাপনে উপ ব্যাবস্থাপনা পরিচালক সারওয়ার জাহান গান পরিবেশন করে  সবাইকে উজ্জীবিত করেন। যা জয় উদযাপনে নতুন মাত্রা যোগ করে। টুর্নামেন্টের থিম সং লিখেন কেএসআরএম মার্কেটিং বিভাগের করপোরেট সেলস ম্যানেজার মুশফিকুর রহমান।

পরবর্তীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী প্রত্যেক খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন পুরস্কার, সম্মাননা পদক এবং নগদ অর্থ। বিচারকগন টুর্নামেন্টে সেরা খেলোয়ার এবং সর্বোচ্চ গোলদাতা নির্বাচন করেন বিজয়ী দল কেএসএল ফাইটার্সের সজিবকে এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন শকওয়েভ স্কোয়াডের তারেক। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেষে আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে বিজয় উদযাপন করা হয়। কেএসআরএমের ব্যবস্থাপনা পর্ষদ সুশৃঙ্খল ও সুন্দর আয়োজনের জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান।
উপ ব্যবস্থপনা পরিচালক
নবাব সিরাজ উদ্ দ্দৌল্লা বলেন, কেএসআরএম ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও খেলাধুলার মাধ্যমে কর্মীদের দক্ষতা এবং ইতিবাচক মনোজাগতিক পরিবর্তনে বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন। এমন আয়োজন আগামীতে অব্যাহত থাকবে বলেও আভাস দিয়েছেন কেএসআরএম ব্যবস্থাপনা পর্ষদ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০