Shakil Shah
৪ মার্চ ২০২১, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এই সরকারকে সরাতে হবে, বললেন ফখরুল

ভোরের দর্পণ ডেস্ক:

জোর করে ক্ষমতায় থাকতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে বলে মন্তব্য করে বিএনপির শীর্ষ নেতারা বলেছেন, এই সরকারকে সরাতে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।

বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে রাজধানীতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তারা।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবিতে এদিন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। বেলা ১১টায় সমাবেশ শুরু করার কথা থাকলেও সকাল সাড়ে ৯টায় নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা আগে তোপখানা রোডে জমায়েত হন নেতাকর্মী ও সমর্থকরা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ কয়েকজন নেতা যোগ দেন কর্মসূচিতে। সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবির পাশাপাশি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেন বিএনপি নেতারা। সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দেয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।

বক্তব্যের শুরুতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ তুলে বলেন, সকাল থেকে সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দিচ্ছে পুলিশ। পুলিশ বাহিনীর সদস্যদের ‘বেয়াদব’ অ্যাখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন, এই ধরনের বেয়াদব বাহিনী দিয়ে ক্ষমতা রক্ষা করা যাবে না। জনগণের আন্দোলনের তোড়ে সবকিছু ভেসে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনকে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। তিনি বলেন, এই সরকারকে সরাতে হবে। কারণ এই সরকার জনগণের নির্বাচিত নয়। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন হবে।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের বিরুদ্ধে আমাদেরকেই দাঁড়াতে হবে, শক্ত হয়ে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। সব রাজনৈতিক দল এক হয়ে আন্দোলন করতে হবে।

সমাবেশের কারণে তোপখানা রোডের একটি লেনে যানবাহন চলাচল করে। সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব এলাকায় সকাল থেকেই মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০