Shakil Shah
২৮ সেপ্টেম্বর ২০২২, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করতোয়া নদীতে নৌকাডুবি: আরও একজনের মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৬৯

করতোয়া নদীতে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৫৬, নিখোঁজ অনেকে

ভোরের দর্পণ ডেস্কঃ

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার চতুর্থ দিনে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হলো।

এর আগে গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার দিন ২৫ জন, দ্বিতীয় দিন ২৬ জন ও তৃতীয় দিন ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। ৷

নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়।

তিনি ঢাকা পোস্টকে বলেন, আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। আজকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মরদেহ উদ্ধারের সংখ্যা ৬৯। আমাদের কাছে তথ্য অনুযায়ী এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। সবাইকে উদ্ধার না করা অব্দি আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে মৃতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান ও আহতদের চিকিৎসা খরচ বহন করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর অপরপাড়ে বদেশ্বরী মন্দিরে মহালয়া পূজা উপলক্ষে ধর্মসভার আয়োজন করা হয়। ওই ধর্মসভায় যোগ দিতে সনাতন ধর্মালম্বীরা নৌকা যোগে নদী পার হচ্ছিলেন। তবে ৫০ থেকে ৬০ জনের ধারণ ক্ষমতার নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। অতিরিক্ত যাত্রীর কারণে নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। কয়েকজন সাঁতরে তীরে আসতে পারলেও অধিকাংশই পানিতে ডুবে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০