Shakil Shah
৩০ এপ্রিল ২০২১, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাগল খুঁজতে বাংলাদেশে ঢুকে পড়লেন ভারতীয় নারী

ভোরের দর্পণ ডেস্ক:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খালিশাকোটাল সীমান্ত এলাকায় অনুপ্রবেশের অভিযোগে ময়না বিবি (৩৫) নামে ভারতীয় এক নারীকে আটক করছে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি। ভারতের কুচবিহার জেলার সীমান্তবর্তী নো-ম্যান্স ল্যান্ডে তার বাড়ি। ছাগল খুঁজতে খুঁজতে ভুলবশত বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশ করেন বলে দাবি করেছেন ময়না বিবি।

শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই নারীকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

ওই সীমান্ত এলাকার দায়িত্বে থাকা লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতর থেকে পাঠানে সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ময়না বিবি বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে খালিশাকোটাল গ্রামে অবৈধভাবে প্রবেশ করলে বালারহাট বিওপির টহল দল তাকে আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তিনি ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার বসকোটাল গ্রামের তফুর উদ্দিনের মেয়ে। তাদের বাড়ি কাঁটাতারের বেড়ার বাইরে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে। ছাগল খুঁজতে খুঁজতে ভুলক্রমে বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশ করেছেন।

পরে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৫ এর ২ এস সাব-পিলারের পাশে কোম্পানি  কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে ভারতের বসকোটাল বিওপির বিএসএফ সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম তৌহিদুল আলম জানান, এ ঘটনাকে কেন্দ্র করে একটি প্রতিবাদলিপি ৩৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্টের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই, চালক অচেতন

সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

শেরপুরে দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথেঃ হাবিপ্রবি উপাচার্য

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সাময়িক বরখাস্ত হলেন ইউপি সদস্য নুরনবী মন্ডল

পুলিশের আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাউফ‌লে বাস উল্টে খা‌দে পড়ে নিহত ১

১০

উলিপুরে ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে যেতে বাশের সাঁকোই এক মাত্র ভরসা

১১

মির্জাপুরে ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করলো ডিবি পুলিশ

১২

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

১৩

পশ্চিমবঙ্গ: ১৫০ আসনে এগিয়ে বিজেপি

১৪

বিনিয়োগ প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

যাকাত নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতের

১৬

যুক্তরাজ্যে একটি বাড়িতে বিশাল বিস্ফোরণে নিহত ২

১৭

পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কার, অপেক্ষা আর কয়েক ঘণ্টার

১৮

দুই খাতে ৭০ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা এডিবি’র

১৯

১৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

২০