Online Desk
৪ মে ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাময়িক বরখাস্ত হলেন ইউপি সদস্য নুরনবী মন্ডল

সাময়িক বরখাস্ত হলেন ইউপি সদস্য নুরনবী মন্ডল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য নুরনবী মন্ডলকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে । স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ সোমবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু।

সরকারি তথ্যানুযায়ী, সংশ্লিষ্ট ইউপি সদস্য তার কর্মস্থলে টানা ৩টি মাসিক সভায় অনুপস্থিত ছিলেন । বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) এবং ৩৪(৪)-এর (ক) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, তার এই অনুপস্থিতি প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় এবং জনস্বার্থের পরিপন্থী ।

গত ২১ এপ্রিল ২০২৬ উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত এই আদেশে জানানো হয় যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে ।

আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, জেলা প্রশাসক (বগুড়া), উপজেলা নির্বাহী অফিসার (শেরপুর) এবং সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ’র যোগদান

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

খানাখন্দে ভরা দোহাজারী সরকারপাড়া সড়ক!

ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন

ছেলে নিখোঁজ: শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্দেহ, আদালতে মায়ের জিডি

শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই, চালক অচেতন

সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

শেরপুরে দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল

১১

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

১২

মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথেঃ হাবিপ্রবি উপাচার্য

১৩

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

১৪

সাময়িক বরখাস্ত হলেন ইউপি সদস্য নুরনবী মন্ডল

১৫

পুলিশের আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাউফ‌লে বাস উল্টে খা‌দে পড়ে নিহত ১

১৭

উলিপুরে ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে যেতে বাশের সাঁকোই এক মাত্র ভরসা

১৮

মির্জাপুরে ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করলো ডিবি পুলিশ

১৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

২০