
পুলিশ জানিয়েছে, শহরতলির গুজারাই মছব্বির মিয়ার বস্তিতে গত মঙ্গলবার গভীর রাতে স্বামীর অনুপস্থিতিতে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে এক গৃহবধূকে কতিপয় বখাটে যুবক ধর্ষণ করার অভিযোগ পাওয়া যায়।
ভুক্তভোগী গৃহবধূ চারজনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করে।
মডেল থানার ওসি মো. ইয়াসিনুল হক জানান, মোস্তফা মিয়ার ছেলে অজুদ মিয়া বখাটে। দীর্ঘদিন ধরে বস্তি এলাকায় মহিলাদের উত্যক্ত করে আসছিল। তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।