Shakil Shah
৬ অক্টোবর ২০২০, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী-শিশুর প্রতি জঘন্য অন্যায়ে চুপ থাকতে পারি না : সাকিব

ভোরের দর্পণ অনলাইন:

ধর্ষণ, নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে ফুঁসছে গোটা বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়ে গত কদিন ধরেই চলছে প্রতিবাদের ঝড়। ফেসবুকে অনেকেই কালো ছবি দিয়ে সংহতি প্রকাশ করছেন। এবার এতে শামিল হলেন সাকিব আল হাসান। বর্বরতার বিরুদ্ধে চুপ থাকতে পারেন না জানিয়ে স্রেফ বলে দিলেন, বর্বরতার বিরুদ্ধে রুখে না দাঁড়ালে প্রিয়জনরাই শিকার হবে।

নারী ও শিশুদের প্রতি জঘন্য আচরণের বিরুদ্ধে দাঁড়িয়ে সাকিব আল হাসান আজ মঙ্গলবার দুপুরে তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন। এতে তিনি অন্যায় আচরণকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

সাকিব বলেন, ‘চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি। এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে।’

ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানিয়ে সাকিব বলেন, ‘একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই়, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।’

সাকিব এখন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় তিনি পরিবারের কাছে চলে যান। সাকিব আইসিসির নিষেধাজ্ঞার মধ্যে আছেন। এই মাসেই শেষ হবে তার শাস্তির মেয়াদ। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শুরুতেই ক্রিকেটে ফিরবেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১০

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১১

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১২

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৩

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৪

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৫

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৬

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৭

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

১৮

“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

রাঙ্গামাটিতে আন্ত: প্রেসক্লাব মত বিনিময় সভা অনুষ্ঠিত

২০