Shakil Shah
১৪ অক্টোবর ২০২০, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিক্সনের বিরুদ্ধে মামলা করবে ইসি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা

ভোরের দর্পণ অনলাইন:

বিধি বহির্ভূত আচরণের জন্য নিক্সনের বিরুদ্ধে মামলা করবে ইসি। আগামীকালের মধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসনের নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে আমলে নেয়ার মতো কোন ধরনের অসুবিধা নেই। বিএনপি ছোট কিছু অভিযোগ করেছে। ব্যাপক কোনও অভিযোগ পাইনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কেন্দ্রে এজেন্টদের নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী। আসতে অসুবিধা হলেও নিরাপত্তা দিয়ে পৌঁছে দেয়া হবেও বলে জানান সিইসি।

কে এম নূরুল বলেন, ভোটাররা ভোটকেন্দ্রে যায় না, এটির কাগজে কলমে হিসাব পাই না। ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতামূলক না হ‌ওয়ায় ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়ায় আগ্ৰহী হচ্ছে না। বিরোধী রাজনৈতিক দলগুলো ইভিএমে আস্থা রাখছে।

এর আগে, মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের জানান যে, ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

সিইসি এদিন বলেন, ‘আমরা জানি, অভিযোগ আছে। অভিযোগটা আমরা সঙ্গে সঙ্গে জেনেছি। কমিশনারদের সঙ্গে আলোচনা করেছি। পরবর্তী করণীয় নির্ধারণ করেছি। যা করণীয় আজকালের মধ্যেই সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

কে এম নূরুল হুদা বলেন, ‘ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য যে আচরণ করেছেন সেটা কাম্য নয়। তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। আইনে যেরকম বিধিবিধান আছে, তার ব্যাপারে আইনের বিধিবিধান প্রযোজ্য হবে। এতটুকু বলতে পারি।’

নির্বাচনী আইনে মামলা করার বিধান রয়েছে, আপনারা কি মামলা করবেন এ প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, ‘যদি মামলা করার বিধান থাকে মামলাই করব। আমরা এখনও সিদ্ধান্ত নিইনি।’

অন্যদিকে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আইনে যা আছে, যা যা করা সম্ভব, আমরা সবকিছুই করার জন্য প্রস্তুত আছি।’

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগে উঠেছে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০