Shakil Shah
২১ মে ২০২৪, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ভোটকেন্দ্রের বাইরে যুবককে মারধর

নেত্রকোনায় ভোটকেন্দ্রের বাইরে যুবককে মারধর

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার পূর্বধলায় একটি ভোটকেন্দ্রের বাইরে রনি খান (২৮) নামের এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার (২১ মে) দুপুর পৌনে ১২টার দিকে নারান্দিয়া ইউনিয়নের শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

আহত রনি খান শ্রীপুর উত্তরপাড়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। তিনি দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের সমর্থক।

হামলার শিকার রনি খানের অভিযোগ, তিনি দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আসাদুজ্জামানের সমর্থক। এজন্য প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মাসুদুজ্জামান তালুকদার সমর্থক শ্রীপুর গ্রামের হক মিয়া, জয় মিয়া, টিটু মিয়া, রতন মিয়া, মিলন মিয়াসহ স্থানীয় কয়েকজন যুবক তাকে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। আজ দুপুর পৌনে ১২টার দিকে রনি খান শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। এসময় অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালান। এতে রনি খানের মাথায় ও শরীরের বিভিন্ন স্থান জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাইরে অবস্থান করা উত্তেজিত লোকজনদের সরিয়ে দেযন। তবে এ ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়নি।

হামলার শিকার রনি খান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি হামলাকারীদের নাম বলেন। ভিডিওতে দেখা গেছে, রনি খানের মাথা ফেটে শরীরের বিভিন্ন স্থানে রক্ত ঝরছে।

জানতে চাইলে শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বলেন, ভোটকেন্দ্রের বাইরে একটু ঝামেলা হয়েছিল। ভেতরে কিছু হয়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের বাইরে রনি খান নামের এক যুবকের ওপর হামলার বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১০

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১১

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

১২

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

১৩

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৪

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১৫

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

১৬

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

১৭

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

১৮

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

১৯

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

২০