Bhorer Darpan Online
২ জুলাই ২০২০, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার বদরখালীতে ঝুকিপুর্ণ ব্রিজ, দেখার কেউ নেই

বরগুনা প্রতিনিধি:টানা বর্ষনের কারনে বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি টু গৌরিচন্না যাওয়া-আসার মাঝখানে অস্থায়ী একটি স্টীল ব্রিজ দায় সাড়া ভাবে নির্মাণ করা হয়েছে। কর্তৃপক্ষ ব্রিজটি দিলেও বর্তমানে মাঝে মাঝে ভাঙ্গনের ফলে চরম দুর্ভোগে পড়ছে পথচারীরা ও যানবাহন চালকেরা। ভেঙ্গে যাওয়ায়, ঘটছে ছোট বড় অনেক দুর্ঘটনা। বৃষ্টিতে ব্রিজের আগা মাথায় খানা খন্দ হয়ে যাওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। দেখার কেউ নেই। যার কারনে জনদূর্ভোগ এখন চরমে পৌছেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ইলিয়াস আহাম্মেদ স্বপন বলেন, কয়েক বছর হয়েগেল ব্রিজটি ভেঙ্গে গেল এখনো কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এদিকে টানা বর্ষনের কারনে উক্ত রাস্তাটি সম্পূর্ণ ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয়রা জানান, এ রাস্তাটি দিয়ে এখন ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয়। অনেক দিন যাবত এমন অবস্থা। আমরা আপনাদের মাধ্যমে এ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানাচ্ছি। এক রিকশাচালক জানান, এ রাস্তাটি ভাঙ্গা থাকার কারনে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। অনেকসময় এ রাস্তায় দুর্ঘটনা হয়। ব্রিজের ফাঁকা জায়গায় চাকা পরে ভেঙ্গে যাওয়ায় অনেক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। গ্রামের আরো এক বাসিন্দা বলেন, রাস্তাটি এখন কম ভাঙ্গা আছে। দ্রুত সংস্কার করা না হলে রাস্তাটি আরো বেশি ক্ষতি হতে পারে। তাই আমাদের দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক। বৃহস্পতিবার সকালে সরেজমিন ঘুড়ে দেখা যায় বদরখালী মোল­া বাড়ি সংলগ্ন ব্রীজের নিচে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। দূর্ঘটনা এড়াতে গর্তের আসেপাশে ইট দিয়ে রাখা হয়েছে। কিন্তু এই ব্রিজ দিয়ে জনদুর্ভোগ দেখার কেউ নেই। বিষয়টি বরগুনা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন বদরখালী ইউনিয়ন বাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০